Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

ফিরছে ‘হি-ম্যান’, কীভাবে ধ্বংস হয়েছিল বিলিয়ন ডলারের সাম্রাজ্য?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৫:২৫
ফিরছে ‘হি-ম্যান’, কীভাবে ধ্বংস হয়েছিল বিলিয়ন ডলারের সাম্রাজ্য?

হি-ম্যানের চরিত্রে অভিনয় করছেন হলিউডের হার্টথ্রব অভিনেতা নিকোলাস গালিটজিন

যারা আশি বা নব্বইয়ের দশকে বড় হয়েছেন, তাদের শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল একটি আইকনিক সংলাপ— ‘বাই দ্য পাওয়ার অব গ্রে স্কাল... আই হ্যাভ দ্য পাওয়ার!’ হাতে জাদুকরী তলোয়ার আর পেশীবহুল শরীর নিয়ে টিভির পর্দায় কাঁপানো সেই ‘হি-ম্যান’ আজ ৫ জুন, ২০২৬-এ নতুন লাইভ-অ্যাকশন চলচ্চিত্র হিসেবে বিশ্বজুড়ে সিনেমা হলে কামব্যাক করছে। তবে আজকের এই নতুন হি-ম্যান উন্মাদনার মাঝে অনেকেই হয়তো জানেন না যে, আশির দশকে কীভাবে প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের এই খেলনা ও কার্টুন সাম্রাজ্য ম্যাটেল কোম্পানির নিজেদের ভুলেই রাতারাতি ধ্বংস হয়ে গিয়েছিল।
১৯৮২ সালের দিকে খেলনা নির্মাতা কোম্পানি ‘ম্যাটেল’ প্রথমে হি-ম্যানের পুতুল বা অ্যাকশন ফিগার বাজারে ছাড়ে। এরপর সেই খেলনা আরও বেশি বিক্রি করার জন্য তারা ‘ফিল্মেশন’ স্টুডিওকে দিয়ে কার্টুন সিরিজ বানায়। বুদ্ধিটা এতটাই কাজে দেয় যে, স্কুল ফেরত কোটি কোটি শিশু হি-ম্যানের কার্টুন দেখে পাগল হয়ে দোকানে লাইন দেয় হি-ম্যান, স্কেলেটর আর ক্যাসেল গ্রে স্কালের খেলনা কেনার জন্য। পরবর্তীতে মেয়েদের জন্য হি-ম্যানের যমজ বোন ‘শি-রা’-কেও আনা হয়।

আরও পড়ুন

শ্যারন স্টোন চান, ‘ইউফোরিয়া’ দেখানো হোক স্কুলে স্কুলে

০৫ জুন ২০২৬

সবকিছু ঠিকঠাক চললেও ম্যাটেল কোম্পানির কর্মকর্তাদের অতিরিক্ত বোনাস পাওয়ার লোভেই এই ফ্র্যাঞ্চাইজিটি ধ্বংস হয়ে যায়। কোম্পানির নিয়ম ছিল, যত বেশি খেলনা দোকানে পাঠানো হবে, কর্মকর্তারা তত বেশি বোনাস পাবেন। এই চক্করে তারা বাজারকে হি-ম্যানের খেলনা দিয়ে এত বেশি ভরিয়ে ফেলে যে দোকানদাররা আর নতুন খেলনা নেওয়া বন্ধ করে দেয়। ঠিক একই সময়ে বাজারে চলে আসে ‘জি.আই. জো’ এবং রোবট থেকে গাড়ি হওয়া ‘ট্রান্সফরমার্স’-এর মতো আধুনিক খেলনা। হি-ম্যানের আদিম পেশীবহুল পুতুলগুলো শিশুদের কাছে একঘেয়ে লাগতে শুরু করে। ফলস্বরূপ, ১৯৮৫ সালে কোনো এন্ডিং বা শেষ পর্ব ছাড়াই হঠাৎ করেই কার্টুনটি বন্ধ করে দেওয়া হয়, যা কোটি কোটি শিশুর মন ভেঙে দিয়েছিল।
দীর্ঘদিন পর পরিচালক ট্রাভিস নাইট এই নস্টালজিয়াকে বড় পর্দায় ফিরিয়ে আনছেন ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ সিনেমার মাধ্যমে। নতুন ছবিতে হি-ম্যানের চরিত্রে অভিনয় করছেন হলিউডের হার্টথ্রব অভিনেতা নিকোলাস গালিটজিন।

লন্ডনের রেড কার্পেটে নিকোলাস মজা করে জানান, হি-ম্যানের মতো দানবীয় শরীর বানাতে কড়া ডায়েটের পাশাপাশি জিমখানায় সপ্তাহে প্রায় ১ লাখ কেজি ওজন তুলতে হয়েছে তাকে, যা কয়েকটা হাতির ওজনের সমান! ছবিতে তার সাথে খলচরিত্রে থাকছেন অভিনেতা ইদ্রিস এলবা।

আশির দশকের সেই চিরচেনা ফ্যান্টাসি আর তরবারির লড়াই নতুন প্রযুক্তিতে বড় পর্দায় কতটা ঝড় তোলে, আজ থেকেই বক্স অফিসে তার প্রমাণ মিলবে!

নিকোলাস গালিটজিনহি-ম্যানসিনেমাহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise