আগামীর সময়

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি

ভ্যালেন্টাইনের আবহ শেষ না হতেই দুঃসংবাদ দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গুরুতর শারীরিক জটিলতার কারণে তার মাথায় অস্ত্রোপচার করা হচ্ছে । শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি।

পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় ফুলের তোড়া হাতে বসে আছেন তানিয়া। ক্যাপশনে তিনি লেখেন, পরিবার থেকে ভালোবাসা দিবসের ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে জানান, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এ বিষয়টি নিশ্চিত করে বললেন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন করা হচ্ছে।

অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে অনুরোধ জানানো হয়, অসুস্থতার সময়টিতে যেন শুটিং ডেট বা কাজের বিষয়ে ফোন বা বার্তা দিয়ে বিরক্ত করা না হয়। সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলা হয়েছে, সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।ভক্ত-সহকর্মীদের কাছে এখন একটাই প্রত্যাশা—তানিয়া বৃষ্টির দ্রুত সুস্থতা।

    শেয়ার করুন: