Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

শাকিব খানকে নিষিদ্ধ করা সেই নির্মাতাই এখন নিষিদ্ধ

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৮:০৭
শাকিব খানকে নিষিদ্ধ করা সেই নির্মাতাই এখন নিষিদ্ধ

শাকিব খান ও বদিউল আলম খোকন

সালটা ২০১৭। শাকিব খানের দিনকাল মোটেও ভালো যাচ্ছিল না, তার ওপর চলচ্চিত্র থেকে নিষিদ্ধ করা হলো। আর এর পেছনে মূল ভূমিকা ছিল নির্মাতা বদিউল আলম খোকনের। ৯ বছর পর খোকন নিজেই তার সংগঠন থেকে নিষিদ্ধ হলেন, বহিষ্কার করা হলো আজীবনের জন্য।

শাকিব খানকে নিষিদ্ধ করেছিল চলচ্চিত্র পরিচালক সমিতিসহ ১৩ টি সংগঠন। শাকিবের অপরাধ সম্পর্কে সে সময় বদিউল আলম খোকন বলেছিলেন,‘শাকিব খান বিভিন্ন পত্রিকায় চলচ্চিত্র পরিচালকদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তাদেরকে অসম্মান করেছেন। পরিচালকরা যেহেতু একটি শুটিং ইউনিটের প্রধান তাই তাদের বিরুদ্ধে বক্তব্য দেয়া মানে চলচ্চিত্রের সকল কুশলীদের অপমান করা। চলচ্চিত্রের বিরুদ্ধে এ অবস্থানের কারণে সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য শাকিব খানের সঙ্গে কোন চলচ্চিত্রের শুটিং ও ডাবিংয়ের কাজে অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন।’

শাকিব খান অবশ্য অভিযোগ তুলেছিলেন যে ব্যক্তিগত শত্রুতার কারণে পরিচালক সমিতির তৎকালীন মহাসচিব তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। যদিও খোকন অভিযোগ অস্বীকার করেছিলেন। বলেছিলেন, ‘কখনোই না। শাকিবের বিপক্ষে যে বিষয়গুলো যাচ্ছে সেগুলোতে আমি সই করছি। মতামত কিন্তু সবার। কারণ সে সবাইকে বিভিন্ন সময়ে নানাভাবে হয়রানি করেছে। সব পরিচালক ও কলাকুশলীর সম্মিলিত রাগের বহিঃপ্রকাশ এটি।’

আরও পড়ুন

বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

০৫ জুলাই ২০২৬


সে বছর শাকিবকে নিয়ে পরিচালক শামীম আহমেদ রনি সিনেমার শুটিং করায় তাকেও নিষিদ্ধ করা হয়েছিল। তবে ৯ বছর পর ১৩ সংগঠনের নেতৃত্ব দেওয়া খোকনকেই তার সংগঠন চলচ্চিত্র পরিচালক সমিতি গতকাল শনিবার বার্ষিক সাধারণ সভায় আজীবনের জন্য বহিষ্কার করেছে।

পরিচালক সমিতির কার্য নির্বাহী সদস্য গাজী মাহবুব আগামীর সময়কে বলেছেন, ‘সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কারণে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে একটি সূত্র বলছে, বদিউল আলম খোকন বছরখানেক আগে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন বাতিল করতে মামলা করেছিলেন। যার প্রধান আসামি করা হয়েছিল নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে। বাচ্চু সম্প্রতি প্রয়াত হয়েছেন। এতে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

এছাড়াও খোকনের সহযোগী হিসেবে মেঘ ও রিজু সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়াচ্ছিলেন বলে অভিযোগ ছিল। বহিষ্কার করা হয়েছে তাদেরকেও। বদিউল আলম খোকন ‘প্রিয়া আমার প্রিয়া’ ‘নাম্বার ওয়ান শাকিব খান’সহ শাকিব খানকে বেশকিছু সুপারহিট চলচ্চিত্র নির্মাণ করেছেন।




শাকিব খানবদিউল আলম খোকনপরিচালক সমিতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise