Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

জায়েদ খান

‘যতই ট্রল করো, পারলে মামদানির সঙ্গে অভিনয় করে দেখাও’

agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:৪৭
‘যতই ট্রল করো, পারলে মামদানির সঙ্গে অভিনয় করে দেখাও’

জায়েদ খান ও জোহরান মামদানি।

চিত্রনায়ক জায়েদ খান অভিনীত নতুন শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এর দ্বিতীয় পর্বে অভিনয় করেছেন নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা’ প্ল্যাটফর্মে মুক্তি পাবে। জন কবির ও সাদ আল আমীন পরিচালিত এই শর্টফিল্মটি প্রবাসীদের জীবন ও অভিজ্ঞতা নিয়ে নির্মিত। এর প্রথম পর্ব চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছিল।

মামদানির সঙ্গে অভিনয় প্রসঙ্গে জায়েদ খান শনিবার সকালে আগামীর সময়কে বলেছেন, ‘এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা। জোহরান মামদানি এমন একজন ব্যক্তি, যাকে বিশ্বের আনাচে-কানাচের মানুষ চেনেন। আমাকে নিয়ে ট্রল করো, (সমালোচকদের উদ্দেশে) যতই ট্রল করো, পারলে মামদানির সঙ্গে অভিনয় করে দেখাও।’
‘ভারতের অনেকেই জোহরান মামদানির সঙ্গে অভিনয়ের চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তার কাছে অনেকে স্ক্রিপ্ট নিয়ে গেছেন, কিন্তু কাজ হয়নি। তিনি আগ্রহ বোধ করেননি। তবে কেন জানি জায়েদ খান নাম শুনে তিনি যাচাই করেছেন। আমার বিস্তারিত জেনে আগ্রহ বোধ করেছেন, এজন্যই তিনি অভিনয় করেছেন।’ যোগ করেন অভিনেতা।

আরও পড়ুন

নিউ ইয়র্কের মেয়রের সঙ্গে অভিনয় করলেন জায়েদ খান

২৩ মে ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা নানা সময়ে ভিন্নধর্মী কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকেন। গত ঈদে ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এ অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন বিভিন্ন মহল থেকে। এবার সেই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বে অভিনয় করলেন তিনি। একই সঙ্গে যুক্ত করলেন নিউ ইয়র্কের মেয়রকেও।

কীভাবে জোহরান মামদানি এই প্রজেক্টে যুক্ত হলেন, সে বিষয়ে জায়েদ খান বলছেন, ‘এটি সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক “ঠিকানা”-র রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের উদ্যোগে। তারা মেয়রের কাছে ইমেইলের মাধ্যমে প্রস্তাব পাঠান এবং আমার বিষয়ে বিস্তারিত জানান। এরপর কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। পরে মেয়রের অফিস থেকে তারিখ দেওয়া হয়। সেই সময় অনুযায়ী আমরা শুটিং করি।’

অভিনেতার ভাষ্য, ‘তার (জোহরান মামদানি) এই প্রজেক্টে যুক্ত হওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। তিনি বিশ্বের একজন তারকা মেয়র এবং অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি। তবুও অভিনয়ের সময় তিনি পরিচালকের নির্দেশনা মেনে কাজ করার চেষ্টা করেছেন। কাজটি করে মনে হয়েছে, তিনি অত্যন্ত খুশি হয়েছেন।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার