Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘টাকা চাইলে মেরে ফেলার হুমকি!’ অভিযোগ ‘লাপাতা লেডিস’ অভিনেতার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৫:২৯
‘টাকা চাইলে মেরে ফেলার হুমকি!’ অভিযোগ ‘লাপাতা লেডিস’ অভিনেতার

সংগৃহীত ছবি

কাজের পাওনা টাকা চাওয়াতেই জোটে হোটেল থেকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ এবং প্রাণনাশের হুমকি! ‘লাপাতা লেডিস’ এবং ‘মির্জাপুর’ খ্যাত বলিউড অভিনেতা সত্যেন্দ্র সোনির সঙ্গে ঘটা এমন এক ভয়াবহ ঘটনার অভিযোগে এখন তোলপাড় পুরো বলিউড।

পরিচালকের বিরুদ্ধে মারাত্মক এই অভিযোগ ওঠার পর এবার অভিনেতার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে বলিউডের অন্যতম বড় সংগঠন ‘অল ইন্ডিয়ান সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়েছে তারা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত আবেগঘন ভিডিও শেয়ার করে নিজের কান্নার ক্ষোভ উগরে দেন অভিনেতা সত্যেন্দ্র সোনি। তিনি জানান, পরিচালক পুষ্পেন্দ্র সিংয়ের ‘পেড় পালকি’ নামের একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি মধ্যপ্রদেশের মাইহারে গিয়েছিলেন। চুক্তির শুরুতে মাত্র ৫০ হাজার টাকা অ্যাডভান্স বা অগ্রিম দেওয়া হলেও বলা হয়েছিল বাকি টাকা শুটিং চলাকালীন মিটিয়ে দেওয়া হবে।

কিন্তু শুটিংয়ের ৮ দিন পার হয়ে গেলেও বাকি টাকা না দিয়ে উল্টো টালবাহানা শুরু করেন পরিচালক। সত্যেন্দ্র বলেছেন, ‘আমরা যখন আমাদের ন্যায্য পাওনা টাকা দাবি করলাম, তখন পরিচালক আমাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। আমাদের তৎক্ষণাৎ ব্যাগ গুছিয়ে হোটেল ছেড়ে চলে যেতে বলা হয়। শুধু তা-ই নয়, টাকা চাইলে আমাদের জ্যান্ত মেরে ফেলার হুমকিও দেওয়া হয়!’

আরও পড়ুন

কোটি শিশুর ‘শিল্পী ভাই’ মুস্তাফা মনোয়ার

২৯ জুন ২০২৬

সত্যেন্দ্র সোনির এই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে অল ইন্ডিয়ান সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সামাজিক মাধ্যম এক্সে একটি কড়া বিবৃতি দিয়ে তারা মধ্যপ্রদেশ সরকারের কাছে অপরাধী নির্মাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, ‘সত্যেন্দ্র সোনির কান্না আমাদের চলচ্চিত্র শিল্পের এক অন্ধকার দিককে সামনে এনেছে। অনেক সময় জুনিয়র আর্টিস্ট বা টেকনিশিয়ানদের কাজের লোভ দেখিয়ে শুটিংয়ে নিয়ে গিয়ে টাকা আটকে রাখা হয় এবং পরে ভয় দেখানো হয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিটা শিল্পীর মর্যাদা এবং সময়মতো পারিশ্রমিক পাওয়ার অধিকার রয়েছে।’

অবশেষে মাইহার পুলিশ এবং বলিউডের বর্ষীয়ান অভিনেতা আশুতোষ রানার জরুরি হস্তক্ষেপে সেই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পান সত্যেন্দ্র ও তার সহকর্মীরা। আরেকটি ভিডিও বার্তায় তিনি মুম্বাইয়ে নিরাপদে ফেরার খবর নিশ্চিত করে বলেছেন, ‘আমরা কোনোমতে নিরাপদে মুম্বাইয়ে পৌঁছাতে পেরেছি। মাইহার পুলিশ এবং আশুতোষ রানা স্যার এই কঠিন সময়ে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তা আমি কোনোদিন ভুলব না।’

সত্যেন্দ্র সোনি বলিউডের ‘ডক্টর জি’, ‘বাওয়াল’ এবং ‘রাত আকেলি হ্যায়’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। বিশেষ করে আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত অস্কারের অফিসিয়াল এন্ট্রি ‘লাপাতা লেডিস’ সিনেমায় তার অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল।

সত্যেন্দ্র সোনিহুমকিবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে