আগামীর সময়

এবার সালমানের সঙ্গে রোমান্স করবেন নয়নতারা

এবার সালমানের সঙ্গে রোমান্স করবেন নয়নতারা

সালমান খান এবং নয়নতারা

শাহরুখের পর এবার সালমানের সঙ্গে রোমান্স করবেন নয়নতারা। গত কয়েক দিন ধরে বলিউডে সবচেয়ে আলোচিত খবর এটিই। নির্মাতা বংশী পাইদিপল্লি এবং প্রযোজক দিল রাজু ভারতের দুই প্রান্তের দুই সুপারস্টারকে এক সুতায় বাঁধতে চলেছেন। প্যানইন্ডিয়া এই অ্যাকশন থ্রিলার নিয়ে এখন সরগরম মুম্বাই থেকে চেন্নাই।

সালমান খান বর্তমানে তার সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে ব্যস্ত। রিপোর্ট অনুযায়ী, গালওয়ান এর কাজ শেষ করেই এপ্রিলে তিনি দিল রাজুর এই নাম ঠিক না হওয়া সিনেমার সেটে যোগ দেবেন। নয়নতারাও তার বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করতে এই বিগ বাজেট প্রজেক্টে সায় দিয়েছেন।

পরিচালক বংশী পাইদিপল্লি নাকি সালমানকে একদম নতুন এক রূপে হাজির করার পরিকল্পনা করছেন। বলা হচ্ছে, এটি কেবল মারপিটের সিনেমা নয়, বরং এর গল্পে থাকবে দারুণ একটি ইমোশনাল টাচ। সালমানের গত কয়েকটি সিনেমা বক্স অফিসে আশানুরূপ ফল না করায়, এই দক্ষিণী কোলাবরেশনকে তার ক্যারিয়ারের নতুন টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, সালমান ভক্তদের জন্য একটি ছোট আপডেট হলো আগামী ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও ‘ব্যাটল অফ গালওয়ান’ পিছিয়ে যেতে পারে। জানা গেছে, দেশপ্রেমের এই গল্পটি আরও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে মেকাররা এখন আগস্টের স্বাধীনতা দিবস বা মে মাসের কোনো এক সময় মুক্তির কথা ভাবছেন।

দিল রাজুর প্রজেক্ট শেষ করে সালমান কাজ শুরু করবেন জনপ্রিয় জুটি রাজ ও ডিকের সঙ্গে একটি অ্যাকশন কমেডি সিনেমায়। সব মিলিয়ে ২০২৬ সালটি যে পুরোপুরি সালমানের দখলে থাকতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

সূত্র : নিউজবাইটস

    শেয়ার করুন: