Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

রোমান্টিক চরিত্রে পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৩:৪৩
রোমান্টিক চরিত্রে পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান

শাহরুখ খান

দীর্ঘ এক দশক পর ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে রোমান্টিক চরিত্রে পর্দায় ফিরতে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান, যা এবার মেগাবাজেট প্রজেক্টের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমার কাজ শেষ করে শাহরুখ এবার সম্পূর্ণ রোমান্টিক চিত্রনাট্যের সঙ্গে যুক্ত হচ্ছেন। নতুন সিনেমাটি তার ক্যারিয়ারের ব্লকবাস্টার ‘ম্যায় হুঁ না’-এর ধাঁচে তৈরি হতে পারে আবার সিক্যুয়েল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শাহরুখ ইতোমধ্যেই লেখক ও পরিচালক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। তাঁর প্রিয় বন্ধু ও সফল নির্মাতা ফারহা খান এই প্রজেক্ট পরিচালনা করতে পারেন বলে জানা গেছে। টানা অ্যাকশন সিনেমার শুটিংয়ে চোটপাটের কারণে চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই এবার রোমান্টিক ঘরানায় ফিরে শরীরের ওপর চাপ কমানোই মূল লক্ষ্য।

এটি শুধু সাধারণ প্রেমের গল্প নয় বরং পরিণত বয়সের একটি বাস্তবধর্মী প্রেমের আখ্যান হতে যাচ্ছে। সবচেয়ে বড় চমক হতে পারে, এই সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে।

চিত্রনাট্যের কাজ প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর ২০২৭ সালের শুরুতে শুরু হতে পারে বহুল প্রতীক্ষিত এই সিনেমার শুটিং।
 

শাহরুখ খানসিনেমাবলিউড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise