Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘এটা যৌন নিপীড়নের কাছাকাছি’ ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে জাহ্নবী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৯:২৩
‘এটা যৌন নিপীড়নের কাছাকাছি’ ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে জাহ্নবী

জাহ্নবী কাপুর

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার একটি ভিডিও বিকৃতভাবে তৈরি ও ছড়িয়ে দেওয়ার ঘটনায় মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। বিষয়টিকে নারীর প্রতি সম্মতি ছাড়া প্রযুক্তির অপব্যবহার হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, এমন ঘটনা ‘যৌন নিপীড়নের কাছাকাছি’।

সম্প্রতি জাহ্নবী কাপুরের ‘দেবারা: পার্ট ওয়ান’ সিনেমার জনপ্রিয় গান ‘চুট্টামাল্লে’-এর দৃশ্য ব্যবহার করে একটি এআই-নির্মিত ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বক্তব্য দেন অভিনেত্রী।

জাহ্নবী বলেন, নারীদের অবমাননা করার উদ্দেশ্যে প্রযুক্তির অপরাধমূলক ব্যবহার এবং সম্মতি ছাড়া কাল্পনিক কনটেন্ট ছড়িয়ে দেওয়া অত্যন্ত লঙ্ঘনমূলক। জানালেন, বিষয়টি যৌন নিপীড়নের কাছাকাছি। বিনোদন জগতের অনেক নারীই এ ধরনের আচরণের কোনো না কোনো রূপের শিকার হয়েছেন এবং এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রের নারীরাও এর মুখোমুখি হচ্ছেন।

আরও পড়ুন

ধর্ম বদলাতে রাজি ছিলেন প্রেমিকা, তবুও সম্পর্ক ভাঙেন বসির আলি

০৫ অক্টোবর ২০২৬



অভিনেত্রী আরও বলেন, একজন নারীর সম্মতি, নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার এবং তার প্রতি সম্মান মানবিকতার মৌলিক বিষয়। একজন নারী কোনো বিষয়ে একদিন সম্মতি দিলেও অন্যদিন না বললে সেই ‘না’কে সম্মান করতে হবে। পোশাক বা অতীতের কোনো সিদ্ধান্ত কখনোই কারও ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘনের অনুমতি দেয় না।

জাহ্নবীর মতে, সমস্যাটি শুধু তাকে নিয়ে তৈরি ওই এআই ভিডিওতে সীমাবদ্ধ নয়। নারীদের প্রতিনিয়ত নিরাপত্তা, সামাজিক দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিগত সীমারেখা নিয়ে যে উদ্বেগের মধ্য দিয়ে যেতে হয়, ডিজিটাল জগতেও সেই হুমকি ছড়িয়ে পড়েছে।

নারীর নিরাপত্তার দায়িত্ব শুধু ‘মেয়েকে রক্ষা করার’ মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের মানসিকতায় পরিবর্তন আনার আহ্বান জানান তিনি। তার মতে, অন্যের ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘনের অধিকার কারও নেই, এই বোধ তৈরি করাও জরুরি। এ ক্ষেত্রে পুরুষদেরও অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার প্রয়োজন রয়েছে।

এ ঘটনায় পাশে দাঁড়ানোর জন্য অভিনেতা জুনিয়র এনটিআর, চিরঞ্জীবী, বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী খুশবু সুন্দরকে ধন্যবাদ জানিয়েছেন জাহ্নবী। বিশেষ করে জুনিয়র এনটিআরের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন

জাহ্নবীর ভিডিও নিয়ে ক্ষুব্ধ জুনিয়র এনটিআর

০৩ অক্টোবর ২০২৬


এর আগে জুনিয়র এনটিআরও এআই প্রযুক্তির এমন অপব্যবহারের তীব্র নিন্দা জানান এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। বিজয় দেবেরাকোন্ডাসহ অন্য তারকারাও ঘটনাটির প্রতিবাদ করেছেন।

জাহ্নবী তার বক্তব্যের শেষদিকে প্রশ্ন তোলেন, একজন নারীকে মানুষ হিসেবে সম্মান ও মর্যাদা দেওয়ার মতো মৌলিক বিষয়টির জন্যও কেন তাকে বারবার দাবি জানাতে হবে। তিনি স্পষ্ট করে দেন, তার শরীর, তার ছবি, তার ব্যক্তিগত সীমারেখা এবং তার সিদ্ধান্তের অধিকার একান্তই তার নিজের।

জাহ্নবী কাপুরবলিউড অভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর