আগামীর সময়

চলচ্চিত্রে নজর দিতে হবে নতুন সরকারকে : ববিতা

চলচ্চিত্রে নজর দিতে হবে নতুন সরকারকে : ববিতা

ববিতা

এবারের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে যখন উৎসবমুখর পরিবেশ, তখন ভবিষ্যৎ সরকারকে ঘিরে নানা শ্রেণি-পেশার মানুষের মতো শোবিজ অঙ্গনেও দেখা যাচ্ছে প্রত্যাশার সুর। সেই তালিকায় যুক্ত হলেন নন্দিত অভিনেত্রী ববিতা।

তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই নিজেকে চলচ্চিত্রের মানুষ মনে করি। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। তাই সিনেমার সব বিষয়েই আমি ভালো চাই। নতুন সরকারের কাছেও আমার প্রত্যাশা থাকবে, তারা যেন চলচ্চিত্রের মতো বিনোদনের এই মাধ্যমটার দিকে একটু আলাদা নজর দেয়। আকাশ সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে যেন আমাদের মূল্যবোধের কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি।’

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য চলতি বছরে একুশে পদক পেতে যাচ্ছেন ববিতা।

    শেয়ার করুন: