Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

শাকিব খান

আর কোনো বাবাকে যেন বলতে না হয় ‘এদেশে বিচার নেই’

agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ২০:৫৫
আর কোনো বাবাকে যেন বলতে না হয় ‘এদেশে বিচার নেই’

চিত্রনায়ক শাকিব খান - সংগৃহীত ছবি

শিশু রামিসা হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এই ঘটনায় দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শাকিব খান লেখেন, ‘একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার!’

তিনি আরও লেখেন, ‘শিশু রামিসার সঙ্গে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়! প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।’

বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ জানিয়ে চিত্রনায়কের স্পষ্ট বার্তা, ‘‘এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়, ‘আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই’!’’

শাকিব খানের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছেন।

সম্প্রতি শিশু রামিসাকে হত্যার অভিযোগে দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রতিবাদ দেখা দেয় বিচার দাবিতে। রামিসার পরিবারের অভিযোগ, নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছে শিশুটিকে।

এদিকে সাত বছর বয়সী শিশু রামিসাকে হত্যার মামলায় প্রধান আসামি এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে এবং আদালতে দিয়েছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, দ্রুত চার্জশিট দাখিল করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা চলছে।

রামিসা হত্যাশাকিব খানবিচার দাবি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise