আগামীর সময়

ইস্টার্ন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ইস্টার্ন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সংগৃহীত ছবি

ইস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ভাষা আন্দোলন ও বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. মাহফুজুর রহমান, ইলেক্ট্রিকাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো: আব্দুল্লাহ আল হুমায়ুন, ইংরেজি বিভাগের প্রধান মো: রফিউসসান।

তারা মাতৃভাষা দিবসের গুরুত্ব, বাংলা ভাষার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব এবং ভাষাগত বৈচিত্র্য ও ঐক্যের প্রচারের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য এবং এর মধ্য দিয়ে প্রাপ্ত বিভিন্ন অর্জন নিয়ে আলোচনা করেন। বক্তব্য শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আইন বিভাগের প্রভাষক মো: ওমর ফারুক।

উক্ত আয়োজনের আহ্বায়ক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ড. আবু বিন ইহ্সান, ফার্মেসী বিভাগের প্রধান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট এফেয়ার্স এন্ড প্লেসমেন্ট এর উপ-পরিচালক কে. এম. মনিরুল ইসলাম।

    শেয়ার করুন: