Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

৬ মাসে অ্যাসেট প্রকল্পে প্রশিক্ষণ নিলেন সোয়া দুই লাখ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:০৩
৬ মাসে অ্যাসেট প্রকল্পে প্রশিক্ষণ নিলেন সোয়া দুই লাখ

অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা উন্নয়ন ও জোরদারকরণ (অ্যাসেট) প্রকল্পের আওতায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২ লাখ ২৫ হাজার ৩৩৬ জন প্রশিক্ষণ নিয়েছেন। এটি বাস্তবায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর।

প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৭০ জন নারী এবং ৯৪ হাজার ৮৬৬ জন পুরুষ। মোট প্রশিক্ষণার্থীর ৫৭ দশমিক ৯০ শতাংশই নারী। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ৪ হাজার ৮০ জন এবং প্রতিবন্ধী ব্যক্তি ৭৭৯ জন। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অ্যাসেট প্রকল্পের আওতায় স্বল্পমেয়াদি কোর্স এবং শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। স্বল্পমেয়াদি কোর্সে ৩৬০ ঘণ্টার প্রতিষ্ঠানভিত্তিক কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হয়। নির্বাচিত সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই), আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (আরটিসি), বিশেষায়িত সরকারি কারিগরি প্রতিষ্ঠান এবং নির্বাচিত বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এসব কোর্স পরিচালিত হয়েছে।

স্বল্পমেয়াদি কোর্সে এ পর্যন্ত ২১ হাজার ৭০২ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে নারীর হার ৩৮ দশমিক ৮৭ শতাংশ। হাতে-কলমে প্রশিক্ষণ, ব্যবহারিক অনুশীলন ও পেশাভিত্তিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে এসব কোর্স সাজানো হয়েছে।

অন্যদিকে বিভিন্ন শিল্প অংশীদার, শিল্প দক্ষতা পরিষদ, শিল্প সমিতি এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এ কার্যক্রমে ২ লাখ ৩ হাজার ৬৩৪ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৫৯ দশমিক ৯৩ শতাংশ নারী।

শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণের ধরন অনুযায়ী কোনো কোনো প্রশিক্ষণ সরাসরি শিল্পকারখানার বাস্তব উৎপাদন পরিবেশে পরিচালিত হয়েছে। আবার কিছু ক্ষেত্রে প্রশিক্ষণের ৫০ শতাংশ নির্বাচিত দক্ষতা প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠানে এবং বাকি ৫০ শতাংশ শিল্পকারখানায় শিক্ষানবিশ হিসেবে সম্পন্ন হয়েছে।

এর ফলে প্রশিক্ষণার্থীরা পেশাসংশ্লিষ্ট কারিগরি দক্ষতার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনব্যবস্থা, কর্মক্ষেত্রের শৃঙ্খলা ও নিরাপত্তা এবং বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন। উভয় ধরনের প্রশিক্ষণ শেষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন ও সনদ দেওয়া হয়েছে।

প্রকল্পের অর্জন ধরে রাখা এবং পুনর্গঠিত কর্মপরিকল্পনার আওতায় বর্ধিত লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাসেট প্রকল্পের মেয়াদ ১৮ মাস বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের গত ২৬ এপ্রিলের অনুরোধের পরিপ্রেক্ষিতে উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক গত ২৯ জুলাই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি ও পুনর্গঠনে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে। বর্ধিত মেয়াদে স্বল্পমেয়াদি কোর্স ও শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানো হবে।




    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise