Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

অনুমোদনহীন সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ২০:৪২
অনুমোদনহীন সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ

ফাইল ছবি

সরকারের অনুমোদন ব্যতিত পরিচালিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা-ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সোমবার (৩০ মার্চ) ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগ থেকে প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। একই সঙ্গে অনুমোদনের জন্য আগামী ২৫ এপ্রিলের মধ্যে কমিশনের কাছে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে এসব প্রতিষ্ঠানকে।

আদেশে বলা হয়েছে, কমিশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সরকার ও ইউজিসির কোনো অনুমতি ছাড়াই বেশ কয়েকটি দেশি-বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে অনুমোদনহীন এই ধরনের প্রতিষ্ঠানের একটি তালিকা পেয়েছে ইউজিসি।

‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ অনুযায়ী দেশে এ ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনার সুস্পষ্ট বিধান রয়েছে। ওই বিধিমালার ৪(৩) এর দফা (ঝ) অনুযায়ী, অননুমোদিত প্রতিষ্ঠানগুলোকে বৈধতার আওতায় আসতে ২৫ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে কমিশনে আবেদন দাখিল করতে হবে- বলা হয়েছে ওই আদেশে।

কমিশনের পরিচালক মোছা. জেসমিন পারভীন স্বাক্ষরিত আদেশে আরও জানানো হয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। আর অননুমোদিতভাবে কার্যক্রম চালিয়ে গেলে শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে।

বন্ধইউজিসিঅননুমোদিত বিশ্ববিদ্যালয়
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise