Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকরা ৬২ হাজার পদে বদলি হতে পারবেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৩:২৫
এমপিওভুক্ত শিক্ষকরা ৬২ হাজার পদে বদলি হতে পারবেন

গ্রাফিকস: আগামীর সময়

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কাঙ্ক্ষিত বদলি চালু করেছে সরকার। সারা দেশে ৬২ হাজার ১৫০টি শূন্য পদের বিপরীতে বদলি হতে পারবেন শিক্ষক ও কর্মচারীরা। এর মধ্যে শিক্ষক পদ ৫১ হাজার ৮১৩, প্রশাসনিক ৮ হাজার ১৯৪, ইন্সট্রাক্টর ১ হাজার ৯৯১ এবং ট্রেড সংশ্লিষ্ট ১৫২টি। 

গতকাল মঙ্গলবার বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বদলি আবেদনের ক্ষেত্রে মানতে হবে ১৪ দফা নির্দেশনা। ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষকরা।

‘বদলির ক্ষেত্রে মিলবে না কোনো ধরনের টিএ-ডিএ বা পরিবহনসহ কোনো ভাতা। আর মাউশি থেকে বদলির আদেশ জারির পর ১০ দিনের মধ্যে হতে হবে অবমুক্ত এবং পরবর্তী ১০ দিনের মধ্যে যোগ দিতে হবে নতুন কর্মস্থলে। তবে অবমুক্ত থেকে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে’— উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

নির্দেশনায় বলা হয়েছে, একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে আবেদনের সুযোগ পাবেন সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে। বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়া শেষে বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবে কর্তৃপক্ষ। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলি চাইবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন।

চাকরিজীবী দম্পতির ক্ষেত্রেও রয়েছে নির্দেশনা। এতে বলা হয়েছে, আবেদনকারী শিক্ষক স্বামী অথবা স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী বা স্ত্রীর কর্মস্থল (শুধু সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত) জেলায় বদলির আবেদন করতে পারবেন।

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise