আগামীর সময়

গ্রন্থাগার দিবসে ডাকসুর সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

গ্রন্থাগার দিবসে ডাকসুর সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

ছবিঃ আগামীর সময়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ‘Revitalizing Libraries’ শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬টি হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৪৯ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লাইব্রেরি, ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টেশন (BALID)–এর চেয়ারম্যান ও ইউনাইটেড নেশনস ইনফরমেশন সেন্টারের (ইউএনআইসি) সাবেক কান্ট্রি হেড ড. মো. মনিরুজ্জামান। তিনি শিক্ষার্থীদের মধ্যে গ্রন্থাগারমুখী চর্চা বৃদ্ধি, পাঠাভ্যাস গড়ে তোলা এবং আধুনিক জ্ঞানচর্চায় গ্রন্থাগারের ভূমিকা নিয়ে বক্তব্য দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিনসহ অন্যান্যরা।

    শেয়ার করুন: