আগামীর সময়

রমজানে নতুন সূচিতে চলবে ঢাবির অফিস

রমজানে নতুন সূচিতে চলবে ঢাবির অফিস

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিসসমূহের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। যোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট বিরতি থাকবে।

সাধারণ সময়ে অফিস বিকেল ৫টা পর্যন্ত চালু থাকলেও রমজান উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে সময় কমানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ ও প্রশাসনিক দপ্তরে এ সময়সূচি কার্যকর হবে বলেও এতে জানানো হয়েছে।

    শেয়ার করুন: