আগামীর সময়

জুনিয়র বৃত্তির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে

জুনিয়র বৃত্তির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে

ফাইল ছবি

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ বুধবার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করবে। এরপর শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে ফলা প্রকাশ করা হবে। একইসঙ্গে দেশের সব শিক্ষা বোর্ড বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকা সংবলিত গেজেট প্রকাশ করবে।

এবার দুই ক্যাটাগরি মিলিয়ে মোট ৪৫ হাজার ২শ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার জন্য নির্বাচিত করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

বৃত্তি দুই ধরনের, ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি। বোর্ডভিত্তিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এ মেধাক্রম নির্ধারণ করা হয়েছে।

যেভাবে দেখা যাবে জুনিয়র বৃত্তির ফল

১. অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলেই ফল দেখা যাবে।

২. এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।

রেজাল্ট শিট ডাউনলোডের পদ্ধতি

বৃত্তি পরীক্ষার ফল জানতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নোটিশ বোর্ড বা মেনু থেকে ‘Scholarship Result’ বা ‘বৃত্তি পরীক্ষার ফলাফল’ অপশনে ক্লিক করতে হবে।

নির্দিষ্ট লিংকে প্রবেশ করলে জেলার বা উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পিডিএফ তালিকা পাওয়া যাবে। ফাইলটি ডাউনলোড করে নিজের রোল নম্বর মিলিয়ে ফলাফল নিশ্চিত করা যাবে।

    শেয়ার করুন: