আগামীর সময়

আওয়ামীপন্থী শিক্ষকদের শহীদ মিনারে শ্রদ্ধা, প্রতিবাদ ঢা‌বি সাদা দ‌লের

আওয়ামীপন্থী শিক্ষকদের শহীদ মিনারে শ্রদ্ধা, প্রতিবাদ ঢা‌বি সাদা দ‌লের

ফাইল ছবি

ঢাবি শিক্ষক সমিতির নামে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর কয়েকজন শিক্ষক কর্তৃক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশী জাতীয়তাবা‌দে বিশ্বাসী ঢা‌বি শিক্ষক‌দের সংগঠন সাদা দল। আজ শনিবার এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

বিবৃতিতে যা বলা হয়েছে, বর্তমানে শিক্ষক সমিতির কোনো বৈধ বা কার্যকর কমিটি নেই। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর শিক্ষকদের দ্বারা প্রত্যাখ্যাত একটি কমিটির ব্যানার ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

তদন্ত চলাকালীন শিক্ষক সমিতির নাম বা ব্যানার ব্যবহার করে কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে এবং বিশ্ববিদ্যালয়ের সংবেদনশীল স্থানে রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ নিশ্চিত করতে।

    শেয়ার করুন: