ঢাকা বিশ্ববিদ্যালয়
নারী লাঞ্ছিতের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

আগামীর সময় গ্রাফিক্স
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে দুই নারীকে লাঞ্চিত করার ঘটনায় ঢাবির তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুই ব্যক্তি ও দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে ৩ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন।’
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।

