Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্যাম্পাস

নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা অনুষ্ঠিত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৯:১৭
নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা অনুষ্ঠিত

ছবি: আগামীর সময়

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং এনইউবির ছাত্র শহীদ আসিফ হাসান স্মরণে এক বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)। বিশেষ অতিথি ছিলেন এনইউবি বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

বক্তব্যে এ বি এম আশরাফ তরুণ প্রজন্মের প্রতি দেশপ্রেমের চর্চা করার আহ্বান জানান। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ন্যায়ের কথা, হকের কথা, ইনসাফের কথা প্রতিদিন একবার বলবেন বন্ধুর সাথে। কোনো কম্প্রোমাইজ করবেন না।

ভয়ের সংস্কৃতি ভেঙে ফেলার আহ্বান জানিয়ে হুইপ আরও বলেন, এখন আর কেউ কাউকে ভয় করে না। এই যে ভয় না করা, এটাই তো ডেমোক্রেসি।

অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, এনইউবি'র ছাত্ররা ২৪-এ যে ঐক্য ও ত্যাগ দেখিয়েছে, তা আমরা আজীবন স্মরণ করব। আসিফ হাসানের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে অর্থবহ উপায় হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে তরুণদের অধিকার, মর্যাদা ও স্বাধীন চিন্তার জন্য জীবন দিতে হবে না।

সভাপতির বক্তব্যে নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ২৪-এর জুলাই-আগস্টের আন্দোলন ছিল নতুন প্রজন্মের সাহস, ন্যায়বোধ ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার আন্দোলন। বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে ততদিন আমরা আমাদের শহীদ ছাত্র আসিফ হাসানকে ভুলতে দেব না।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হন মো. আসিফ হাসান। এর মাধ্যমে তিনি এই আন্দোলনে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথম শহীদ হওয়ার গৌরব অর্জন করেন।

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise