Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

নিয়াজ আহমদ খানের শেষ কর্মদিবস আজ, দায়িত্ব নিচ্ছেন মামুন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০০:১৮
নিয়াজ আহমদ খানের শেষ কর্মদিবস আজ, দায়িত্ব নিচ্ছেন মামুন আহমেদ

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের শেষ কর্মদিবস হতে যাচ্ছে আজ রবিবার (১ মার্চ)। এদিনই নতুন উপাচার্য দায়িত্ব পালন করতে পারেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্রমতে, আজ রবিবারই নতুন উপাচার্যের কাছে দায়িত্ব হস্তান্তর হয়ে যেতে পারে।

তবে কে হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য, এ নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একটি সূত্র নিশ্চিত করেছে, আপাতত ভারপ্রাপ্ত উপাচার্যের নাম ঘোষণা করা হবে। পরবর্তীতে কিছুদিনের মধ্যে নিয়মিত উপাচার্য নিয়োগ দেওয়া হবে।

তথ্যমতে, আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চিঠি দেওয়া হবে। তিনি আজই দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্রটি জমা দেন। তিনি তাঁর মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপকের পদে ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদন জমা দিয়েছেন। তবে উপাচার্য কার্যালয়ের একাধিক সূত্র জানায়, আবেদনপত্র জমা দেওয়ার পরও তিনি উপাচার্য হিসেবেই নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। জানা যায়, পরবর্তী উপাচার্যের নাম ঘোষণা না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজ নতুন উপাচার্যের নাম ঘোষণা বা চিঠি পেলেই তিনি নতুন উপাচার্যের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছিলেন ঢাবির উপাচার্য। সেদিন তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান আরও বলেছিলেন, আমি সরে দাঁড়াতে চাই, যেন রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে নিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের আমার কোনো সহযোগিতা দরকার হয়, আমি যে কোনো সময় প্রস্তুত আছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩১তম উপাচার্য কে হবেন, তা নিয়ে নানা আলোচনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত এক ডজন শিক্ষক নেতা নতুন সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রক্ষা করছেন। এর মধ্যে ৫-৬ জনের নামই সবচেয়ে বেশি আলোচনায়। তাঁরা সবাই বিএনপিপন্থী শিক্ষক এবং বিএনপির বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন।

তাঁদের মধ্যে আছেন বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, কলা অনুষদের ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সাদা দলের বর্তমান আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

জানা গেছে, আলোচনায় থাকা একজনকে নিয়োগ দিয়ে চলতি সপ্তাহের যেকোনো সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ভিসিড. নিয়াজ আহমদ খান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise