সব মাদ্রাসার জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাদ্রাসায় জুলাই শহীদদের স্মরণে স্মরণসভা ও বিশেষ মোনাজাত আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে নির্দেশনাটিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে জুলাই শহীদদের স্মরণে স্মরণসভা এবং বিশেষ মোনাজাতের আয়োজন করতে হবে।




