৬ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের বাজারে বড় লাফ

৬ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেট সোনা ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করেছে বাজুস। আজ বিকাল ৪টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী সোনার মূল্য তালিকা;
২২ ক্যারেটের স্বর্ণের এক ভরির দাম ২ লাখ ৬২ হাজার ১৮৪ টাকা
২১ ক্যারেট ২ লাখ ৫০ হাজার ১৯২ টাকা,
১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা,
সনাতন পদ্ধতির ১ লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে এদিন (৩ ফেব্রুয়ারি) সকালে, ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি মূল্যবান এই ধাতুর দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল আজ সকাল সাড়ে ১০টা থেকেই।

