আগামীর সময়

৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ

৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ

ফাইল ছবি

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) ৬ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।


    শেয়ার করুন: