Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মলিন মাইলফলক রঙিন করেন মমিন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৯:৫৯
কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

গ্রাফিকস: আগামীর সময়

বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের টিউশন ফি ও শিক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় পরিশোধের জন্য নির্ধারিত আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন স্বীকৃত বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৈধ অর্থ পরিশোধের সুবিধার্থে আন্তর্জাতিক কার্ড ইস্যু করতে পারবে বা এসব কার্ড ব্যবহারের সুযোগ দিতে পারবে।

এ সুবিধার আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, ভাষা শিক্ষা কোর্স এবং পেশাগত ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রোগ্রামের ফি পরিশোধ করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সেবা প্রদানকারীরা ক্রমবর্ধমানভাবে টিউশন ফি, ভর্তি ফি এবং অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট ফি আন্তর্জাতিক কার্ড ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রহণ করায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন ব্যবস্থার আওতায় বিদেশে শিক্ষার জন্য সম্পন্ন করা লেনদেন আলাদাভাবে বিবেচনা করা হবে এবং তা বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার সঙ্গে সমন্বয় করা হবে না।

আরও পড়ুন

দিল্লির কাছে হাদির খুনি ও হাসিনাকে ফেরত চাইল ঢাকা

১০ আগস্ট ২০২৬

অনুমোদিত ব্যাংকগুলো এ উদ্দেশ্যে ডেবিট, প্রিপেইড বা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে। তবে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সীমার মধ্যে ইস্যুকারী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালা অনুযায়ী প্রযোজ্য সীমা নির্ধারণ করা হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, কার্ডটি শিক্ষার্থীর নিজের নামে অথবা শিক্ষার্থীর শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে ইস্যু করা যেতে পারে।

অন্যদিকে এ ধরনের লেনদেনের অনুমতি দেওয়ার আগে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নিয়ন্ত্রক কার্যক্রম সম্পন্ন করতে হবে। এর মধ্যে গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) এবং মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) সংক্রান্ত বিধান পরিপালন অন্তর্ভুক্ত রয়েছে।

অনুমোদিত ব্যাংকগুলোকে যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যাতে কেবল যোগ্য সুবিধাভোগীদের কাছেই অর্থ পরিশোধ করা হয় এবং তা কার্ডে লোড করা অর্থের পরিমাণ ও কার্ডের মেয়াদ সীমার মধ্যে থাকে। এই সুবিধার আওতায় সম্পন্ন সব লেনদেন যথাযথ উদ্দেশ্য কোড ব্যবহার করে টিএম মডিউলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিদেশে শিক্ষা গ্রহণের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত অন্যান্য বিদ্যমান নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বিদেশে পড়াশোনাআন্তর্জাতিক কার্ডবাংলাদেশ ব্যাংক
    শেয়ার করুন:
    Advertisement
    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ১০ আগস্ট ২০২৬, ২৩:১০

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০৯

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০০

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    ১০ আগস্ট ২০২৬, ২৩:৫২

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ১১ আগস্ট ২০২৬, ০৫:২৯

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    ১১ আগস্ট ২০২৬, ০৫:১৩

    মলিন মাইলফলক রঙিন করেন মমিন

    মলিন মাইলফলক রঙিন করেন মমিন

    ১১ আগস্ট ২০২৬, ০২:৫০

    নমুনাতেই শেষ ১৮ কোটির গবেষণা

    নমুনাতেই শেষ ১৮ কোটির গবেষণা

    ১১ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০২

    অলিরও কথা শুনে...

    অলিরও কথা শুনে...

    ১১ আগস্ট ২০২৬, ০৪:৩০

    নাঙ্গলকোটে দুই মাদ্রাসায় পাস করেনি কেউ, ১৬টির ফল বিপর্যয়

    নাঙ্গলকোটে দুই মাদ্রাসায় পাস করেনি কেউ, ১৬টির ফল বিপর্যয়

    ১১ আগস্ট ২০২৬, ০৪:৪২

    ব্যবসা সহজ করতে টাস্কফোর্স

    ব্যবসা সহজ করতে টাস্কফোর্স

    ১১ আগস্ট ২০২৬, ০৫:০১

    মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, জিপিএ-৫ পেল শিহাব

    মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, জিপিএ-৫ পেল শিহাব

    ১১ আগস্ট ২০২৬, ০০:৪৮

    advertiseadvertise