আগামীর সময়

সূচকের বড় লাফে চাঙ্গা শেয়ারবাজার

সূচকের বড় লাফে চাঙ্গা শেয়ারবাজার

সংগৃহীত ছবি

ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে শেয়ারবাজারে ফিরেছে ইতিবাচক আবহ। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০.২৭ পয়েন্টে। আগের সপ্তাহের ৫ হাজার ৪৬৫.৯৩ পয়েন্ট থেকে সূচকটি বেড়েছে ১৩৪.৩৪ পয়েন্ট বা ২.৪৬ শতাংশ। একই সময়ে ব্লু-চিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৩.৪১ শতাংশ এবং ডিএসই শরীয়াহ সূচক বৃদ্ধি পেয়েছে ১.৯৩ শতাংশ। টানা ঊর্ধ্বমুখী এই প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর অস্বাভাবিক দরবৃদ্ধি। টপ গেইনার তালিকার ১০টি কোম্পানির মধ্যে ৯টিই ছিল ‘জেড’ গ্রুপভুক্ত—যা বাজার বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে।

আর্থিক খাত ছিল সপ্তাহের প্রধান চালিকাশক্তি। শীর্ষে ছিল প্রাইম ফাইন্যান্স, যার দর বেড়েছে ৪৮.১৫ শতাংশ। এরপর জিএসপি ফাইন্যান্স ৩৬.১১ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৩৪.১৫ শতাংশ, ফাস ফাইন্যান্স ৩০.৭৭ শতাংশ এবং পিএলএফএসএল ৩০.৭৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তালিকায় জায়গা করে নেয়। অর্থনৈতিক খাতের এসব প্রতিষ্ঠানের উল্লম্ফন বাজারে আলাদা গতি সঞ্চার করে।

এছাড়া অ্যাপোলো ইস্পাত ৩১.৮২ শতাংশ দরবৃদ্ধি নিয়ে আলোচনায় আসে। একমাত্র ‘বি’ ক্যাটাগরি কোম্পানি হিসেবে সোনারগাঁও টেক্সটাইলও ২৯.৩৬ শতাংশ বাড়তি দরে টপ গেইনার তালিকায় স্থান পায়।

তবে সূচকের উত্থান সত্ত্বেও লেনদেনে ছিল মন্থরতা। দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ৩০.৯৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ হাজার ২৪৮.৬০ মিলিয়ন টাকায়।

টার্নওভারের দিক থেকে এগিয়ে ছিল সিটি ব্যাংক। গড়ে ৪৫৩.৬২ মিলিয়ন টাকার লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানটি মোট লেনদেনের ৬.২৬ শতাংশ দখল করে শীর্ষ অবস্থান ধরে রাখে।

এছাড়া টার্নওভারের তালিকায় ছিল অলিম্পিক ৩১ কোটি ১৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংক ২৬ কোটি ৩৬ লাখ টাকা এবং রবি আজিয়াটা ২১ কোটি ৭৬ লাখ লেনদেন নিয়ে উল্লেখযোগ্য অবস্থানে।

    শেয়ার করুন: