Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

পাইওনিয়ারের বড় উল্লম্ফন, ফনিক্সের শেষ প্রান্তিকে পতন

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩১
পাইওনিয়ারের বড় উল্লম্ফন, ফনিক্সের শেষ প্রান্তিকে পতন

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন বিমা কোম্পানির মধ্যে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪০ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ২৭ শতাংশ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) বেড়েছে ১ শতাংশ। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের চলতি বছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৩ টাকা। ফলে এক বছরে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১ টাকা ১৯ পয়সা বা প্রায় ৪০ শতাংশ।

তবে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯০ পয়সা। এ সময়ে মুনাফা বেড়েছে ৩২ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ২৮ পয়সা।

অন্যদিকে, ফনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১ টাকা ৬১ পয়সা। ফলে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪৪ পয়সা বা প্রায় ২৭ শতাংশ।

তবে ৯ মাসে মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা কমেছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৩ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৩৩ পয়সা বা প্রায় ৩৫ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৩৭ টাকা ১ পয়সা।

এদিকে, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১ টাকা ৭৩ পয়সা। ফলে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে মাত্র ১ পয়সা বা প্রায় ১ শতাংশ।

তবে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের একই সময়ের মতোই ৫০ পয়সায় অপরিবর্তিত রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর বিজিআইসির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২১ টাকা ১৯ পয়সা।

তথ্য অনুযায়ী, ৯ মাসের হিসাবে তিন কোম্পানিরই শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। তবে তৃতীয় প্রান্তিকে ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে, আর বিজিআইসির মুনাফা অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজারঅর্থনীতিপাইওনিয়ার ইন্স্যুরেন্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত