আগামীর সময়

প্রকৌশল খাতে ১১ কোম্পানির ধারাবাহিক লোকসান

প্রকৌশল খাতে ১১ কোম্পানির ধারাবাহিক লোকসান

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ৪২টি কোম্পানির মধ্যে সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৫) অনিরীক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৩৪টি কোম্পানি। প্রতিবেদনে দেখা গেছে, আলোচ্য সময়ে ১১টি কোম্পানি ধারাবাহিক লোকসানে রয়েছে। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৬টির, কমেছে ১৬টির এবং একটির অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ধারাবাহিক লোকসানে থাকা কোম্পানিগুলো হলো: আফতাব অটোমোবাইলস, এটলাস বাংলাদেশ, আজিজ পাইপস, বিডি বিল্ডিং সিস্টেমস (বিবিএস), বিবিএস কেবলস, বিডি থাই অ্যালুমিনিয়াম, দেশবন্ধু পলিমার ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ক্যাবলস, গোল্ডেন সন, অলিম্পিক এক্সেসরিজ এবং রেনউইক যজ্ঞেশ্বর।

আফতাব অটোমোবাইলসের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ২৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২৫ পয়সা। অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮১ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬৯ পয়সা।

এটলাস বাংলাদেশ দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান করেছে ২৮ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৩০ পয়সা। দুই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান লোকসান হয়েছে ৪৬ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৫ পয়সা।

আজিজ পাইপসের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ৮৯ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৬ পয়সা। দুই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৭ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৬৮ পয়সা।

বিডি বিল্ডিং সিস্টেমস (বিবিএস) দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান লোকসান হয়েছে ২২ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ১৭ পয়সা। দুই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৫ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৪ পয়সা।

বিবিএস কেবলস দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ৮৩ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৮ পয়সা। দুই প্রান্তিকে লোকসান হয়েছে ১ টাকা ৬৯ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৬৮ পয়সা।

বিডি থাই অ্যালুমিনিয়াম দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ৭৯ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৬২ পয়সা। দুই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৯ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৯০ পয়সা।

দেশবন্ধু পলিমার ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ১ টাকা ৩ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৭০ পয়সা। দুই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৯ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৩৪ পয়সা।

ইস্টার্ন ক্যাবলস দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ১ টাকা ৩৭ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৫ পয়সা। দুই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান করেছে ১ টাকা ৯৬ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ১৪ পয়সা।

গোল্ডেন সনের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ৬৩ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ২৭ পয়সা। দুই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৪ পয়সা।

অলিম্পিক এক্সেসরিজ দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ১৭ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ১৮ পয়সা। দুই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান করেছে ৩৪ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৫ পয়সা।

রেনউইক যজ্ঞেশ্বরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ২ টাকা ৫২ পয়সা, আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬৭ পয়সা। দুই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪২ পয়সা, আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ৫৬ পয়সা।

    শেয়ার করুন: