Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

তালিকাভুক্ত এসএমই খাতের তথ্য চেয়েছে এডিবি

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ২০:০৬
তালিকাভুক্ত এসএমই খাতের তথ্য চেয়েছে এডিবি

ছবি: আগামীর সময়

আসন্ন ফ্ল্যাগশিপ প্রকাশনা 'এশিয়া স্মল অ্যান্ড মিডিয়াম-সাইজড এন্টারপ্রাইজ মনিটর (এএসএম) ২০২৬' সংস্করণের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের সর্বশেষ তথ্য-উপাত্ত সরবরাহের অনুরোধ জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বরাবর এসংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

এডিবির আহ্বানে সাড়া দিয়ে বিএসইসি দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই কোম্পানিগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে।

এডিবি জানিয়েছে, তারা বর্তমানে তাদের বার্ষিক জ্ঞানমূলক পণ্য 'এএসএম ২০২৬' তৈরির কাজ করছে। এই প্রকাশনার মূল লক্ষ্য হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৬টি উন্নয়নশীল সদস্য দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতের উন্নয়ন নীতি প্রণয়নে সহায়তা করা। গত বছর প্রকাশিত ২০২৫ সংস্করণে বাংলাদেশের অবদানের কথা চিঠিতে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়েছে।

চিঠিতে এডিবি উল্লেখ করেছে, উচ্চমানের একটি নলেজ প্রোডাক্ট তৈরির জন্য সংশ্লিষ্ট দেশীয় প্রতিষ্ঠানগুলো থেকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া অত্যন্ত জরুরি। এটি সদস্য দেশগুলোর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অর্থায়নের পথ আরও সুগম করতে সাহায্য করবে।

বিএসইসি সূত্রে জানা গেছে, এডিবির চিঠির পরিপ্রেক্ষিতে বিএসইসি একটি নির্দেশনা জারি করেছে। এতে দেশের দুই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত এক্সেল ফাইলে সর্বশেষ বছরের ডেটা প্রদান করতে হবে। কমিশন সংগৃহীত এসব তথ্য যাচাই-বাছাই করে আগামী ১৫ মের মধ্যে এডিবির নির্ধারিত ই-মেইলে পাঠাবে।

২০২৬ সালে প্রকাশনা উন্মোচন        
এডিবি পরিকল্পনা করেছে যে, ২০২৬ সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে কোনো একটি অংশগ্রহণকারী দেশে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই 'এসএমই মনিটর' উন্মোচন করা হবে। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, অর্থনীতিবিদ এবং বেসরকারি খাতের প্রায় শতাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

দেশের শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মের গুরুত্ব বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরার জন্য এই তথ্য হালনাগাদ প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

বিএসইসিএডিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!