Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

সৌরবিদ্যুৎ ও যন্ত্রপাতি স্থাপনে বিনিয়োগ করবে হাক্কানি পাল্প

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৭:৫০
সৌরবিদ্যুৎ ও যন্ত্রপাতি স্থাপনে বিনিয়োগ করবে হাক্কানি পাল্প

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসির পরিচালনা পর্ষদ তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মোট ৩ কোটি ৩২ লাখ টাকার দুইটি বিনিয়োগ অনুমোদন করেছে। আজ রবিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের ১ আগস্ট অনুষ্ঠিত সভায় কারখানায় ৬১৫ কিলোওয়াট পিক (ডিসি) ও ৫০০ কিলোওয়াট (এসি) ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হবে, যা কোম্পানির নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জ্বালানি দক্ষতা বাড়বে, জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর নির্ভরতা কমবে এবং টেকসই উৎপাদন কার্যক্রম আরও শক্তিশালী হবে। পরিচালনাগত প্রয়োজন ও তহবিলের প্রাপ্যতা অনুযায়ী প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

একই সভায় কোম্পানির কাগজ উৎপাদন ইউনিটের জন্য একটি ডাবল হেলিক্স পাল্প প্রেস মেশিন কেনারও অনুমোদন দেওয়া হয়েছে। এ খাতে প্রায় ৭২ লাখ টাকা বিনিয়োগ করা হবে, যার অর্থও কোম্পানির নিজস্ব তহবিল থেকে আসবে।

কোম্পানির মতে, নতুন মেশিনটি বিদ্যমান পুরোনো যন্ত্রের পরিবর্তে ব্যবহৃত হবে। এর মাধ্যমে উৎপাদন দক্ষতা, পাল্প থেকে পানি অপসারণের সক্ষমতা ও ফাইবার পুনরুদ্ধার বৃদ্ধি পাবে। পাশাপাশি রক্ষণাবেক্ষণ ব্যয় কমে সামগ্রিক পরিচালন দক্ষতা উন্নত হবে, যা দীর্ঘমেয়াদে কোম্পানির প্রবৃদ্ধি ও শেয়ারহোল্ডারদের জন্য মূল্য সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ারবাজার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise