Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাচ্যুতির ঝুঁকিতে বেক্সিমকো

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৯:০৫
লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাচ্যুতির ঝুঁকিতে বেক্সিমকো

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ হওয়ায় লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাচ্যুতির ঝুঁকিতে পড়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

এরইমধ্যে গত ২ জানুয়ারি থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) স্থগিত রয়েছে কোম্পানিটির গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্টস (জিডিআর)।

এআইএমের নিয়ম অনুযায়ী, টানা ছয় মাস লেনদেন স্থগিত থাকলে তালিকাভুক্তি বাতিল হতে পারে সংশ্লিষ্ট সিকিউরিটিজের। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে চিঠি দিয়ে বিশেষ ব্যবস্থার মাধ্যমে কোম্পানির বোর্ড সভা আয়োজন ও বকেয়া আর্থিক প্রতিবেদন অনুমোদনের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের লন্ডন-তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগকারী ছয়টি প্রাতিষ্ঠান।


আরও পড়ুন

শেয়ারবাজারের উন্নয়নে বিএপিএলসির প্রস্তাব, সহায়তার আশ্বাস বিএসইসির

১৮ জুন ২০২৬



বিনিয়োগকারীদের মতে, তালিকাচ্যুতি হলে এটি শুধু শেয়ারহোল্ডারদের জন্য নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শেয়ারবাজারের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর হবে।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, বিদেশি বিনিয়োগকারীদের আবেদন কমিশন ইতিবাচক হিসেবে নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বর্তমানে এআইএমে তালিকাভুক্ত একমাত্র বাংলাদেশি কোম্পানি।

লন্ডন স্টক এক্সচেঞ্জতালিকাচ্যুতি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise