দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফায় বড় উল্লম্ফন

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪৪৪ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৪০ পয়সা বা ৪৪৪ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৪ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে দ্বিতীয় প্রান্তিকের ইপিএস বেড়েছে ৩১ পয়সা বা ৭৭৫ শতাংশ।
২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৪ পয়সা।
এর আগে ২০২৫ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ১৬ পয়সা এবং ৩১ ডিসেম্বর এনএভিপিএস ছিল ১১ টাকা ৩৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৯ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে ৭ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়।






