Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাচ্যুতির ঝুঁকি কাটছে বেক্সিমকো ফার্মার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৮:৪০
লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাচ্যুতির ঝুঁকি কাটছে বেক্সিমকো ফার্মার

লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেট (এআইএম) থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তালিকাচ্যুতির ঝুঁকি অবশেষে কেটে যাচ্ছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিতে নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক হিসাব প্রকাশের জন্য পর্ষদ সভা আহ্বান করেছে কোম্পানিটি। ফলে তালিকাচ্যুতি নিয়ে সৃষ্ট জটিলতা শিগগির কেটে যাবে বলে মনে করছে কোম্পানি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা।

লন্ডনে তালিকাভুক্ত সিকিউরিটিজের মালিক ছয়টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২১ জুন) কোম্পানিটির পর্ষদ সভা আয়োজনের সম্মতি দিয়েছেন। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার পাশাপাশি বিদেশে দেশের শেয়ারবাজারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তি নিয়ে তৈরি হওয়া জটিলতার একটি ইতিবাচক সমাধান হয়েছে। আর্থিক বিবরণী সময়মতো প্রকাশ না করার কারণে সেখানে তালিকাচ্যুত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, কমিশনের নতুন সিদ্ধান্তে তা কেটে গেছে। সাধারণ বিনিয়োগকারীরা যাতে লাভবান হতে পারেন, সেই লক্ষ্যেই কমিশন এই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের একটি বড় অংশ রয়েছে। আন্তর্জাতিক বাজারে এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের শেয়ারবাজারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তথ্য বলছে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন ও আর্থিক হিসাব নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে ব্যর্থ হওয়ায় লন্ডন স্টক এক্সচেঞ্জের এআইএম থেকে তালিকাচ্যুতির ঝুঁকিতে পড়েছিল বেক্সিমকো ফার্মা। এআইএমের নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা বাধ্যতামূলক ছিল। এ কারণে চলতি বছরের ২ জানুয়ারি থেকে এআইএমে কোম্পানিটির গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টসের (জিডিআর) লেনদেন স্থগিত রাখা হয়। টানা ছয় মাস লেনদেন স্থগিত থাকলে তালিকাভুক্তি বাতিল হতে পারে। এমন পরিস্থিতিতে লন্ডনের কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান কোম্পানির পরিচালনা পর্ষদের সভা দ্রুত আয়োজন এবং বকেয়া আর্থিক প্রতিবেদন অনুমোদনের সুযোগ দিতে বিএসইসির চেয়ারম্যানের কাছে আবেদন জানায়।

কোম্পানিটির ঘোষণা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে প্রকাশ করা হবে।

এ জটিলতা দূর হওয়ায় বেক্সিমকো ফার্মা এখন তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ, লভ্যাংশ ঘোষণা এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে পারবে। যেহেতু ২০২৪-২৫ অর্থবছর শেষ হয়েছে, তাই উচ্চ আদালতে আবেদন করে এজিএম সম্পন্ন করতে পারবে। পর্ষদ সভা আয়োজনের অনুমোদন পাওয়ায় সেসব পথ সুগম হয়েছে।

এ বিষয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কোম্পানি সচিব মোহাম্মদ আসাদ উল্লাহ আগামীর সময়কে বলেছেন, বিএসইসির পর্ষদ সভার অনুমোদনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট জটিলতার অবসান ঘটবে।

উল্লেখ্য, ২০২৪ সালে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার পর বিএসইসি বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদে ৯ জন স্বাধীন পরিচালক নিয়োগ দেয়। এর পরই কোম্পানিটি ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে। সেই থেকে কোম্পানিটির পরিচালনা পর্ষদের কোনো সভা অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

শেয়ারবাজারলন্ডনলন্ডন স্টক এক্সচেঞ্জ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise