শেয়ারবাজারে লেনদেন কমছেই

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর কমেছে। সেই সঙ্গে গত কার্যদিবসের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৮৬ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৪৪ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৬৭১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৩২ কোটি ৮৩ লাখ টাকা।
আর মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯২টি কোম্পানির, বিপরীতে ১২৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।







