Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

চট্টগ্রাম চেম্বারের সভাপতি হলেন আমিরুল হক

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:১৩
চট্টগ্রাম চেম্বারের সভাপতি হলেন আমিরুল হক

চট্টগ্রাম চেম্বারের সভাপতি হলেন আমিরুল হক। এর মধ্য দিয়ে নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’। যার নেতৃত্বে রয়েছেন প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক। জমজমাট ভোটে এই প্যানেলের ২৪ পরিচালকই জিতেছেন। এই ২৪ পরিচালকের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হবেন আজ রবিবার। এই কমিটি দুই বছরের জন্যে ঐতিহ্যবাহী চট্টগ্রাম চেম্বারকে নেতৃত্ব দেবে।

নির্বাচন পরিচালনা বোর্ডের হিসাবে নির্বাচনে ভোটার ছিলেন ৬ হাজার ৭৮০ জন। যার মধ্যে ভোট পড়েছে ২ হাজার ৭২৫। ভোটগ্রহণের হার প্রায় ৪০ শতাংশ। ২০১৩ সালে চট্টগ্রাম চেম্বারে সর্বশেষ নির্বাচন হয়েছিল। এরপর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক এবং কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হচ্ছিলেন। এক যুগ পর সরাসরি ভোট হলো গতকাল শনিবার। আমিরুল হক বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বর্তমান সভাপতি।

সহজ জয় পেয়ে আমিরুল হক বললেন, ‘এই বিজয় তৃণমূল ভোটারদের, যারা এতদিন নিজের ভোটাধিকারের অপেক্ষায় ছিলেন। আশা করছি চট্টগ্রাম চেম্বারের ঐতিহ্য, সুনাম এবং জাতীয়ভাবে প্রতিনিধিত্ব আবারও ফিরবে।’

অর্ডিনারি গ্রুপ থেকে ১২ জন নির্বাচিত পরিচালক হলেন— রাজা করপোরেশনের কামাল মোস্তফা চৌধুরী, ফাল্গুনী ট্রেডার্স লিমিটেডের এ এস এম ইসমাইল খান, চুমকি অ্যাপারেলস লিমিটেডের আবু হায়দার চৌধুরী, রাইজিং কম্পিউটার্সের মো. আমজাদ হোসেন চৌধুরী, ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেডের মো. নাসির উদ্দিন চৌধুরী, টার্নিং পয়েন্টের আসাদ ইফতেখার, ফ্রেন্ডস সিন্ডিকেট লিমিটেডের আমান উল্লা আল ছগির, দি ফোর হুইলার্সের মোহাম্মদ হাবিবুর রহমান, প্রান্তিক মেরিন সার্ভিসেস লিমিটেডের মো. গোলাম সরওয়ার, নিউ কর্ণফুলী ট্রেডিংয়ের মোহাম্মদ শফিউল আলম, জেএসএন এন্টারপ্রাইজ লিমিটেডের মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, স্ট্যান্ডার্ড লজিস্টিকসের শহীদুল আলম।

অ্যাসোসিয়েট গ্রুপ থেকে নির্বাচিত ছয় পরিচালক হলেন— জার ট্রেডের মো. জাহিদুল হাসান, স্বদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মো. নূরুল ইসলাম, জেকো এন্টারপ্রাইজের মো. সেলিম নূর, সাহির ট্রেডার্সের সরোয়ার আলম খান, মনোয়ারা ট্রেডিংয়ের মশিউল আলম স্বপন এবং মার্স মেরিটাইম সার্ভিসের মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনজন করে পরিচালক।

ইউনাইটেডবিজনেসআমিরুল হকচট্টগ্রাম চেম্বারঅর্থনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর