ডিএসইতে সূচকের বড় পতন, লেনদেন ৫৫৯ কোটি টাকা

ফাইল ছবি
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির ২১ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৪১২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫৯ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ১১৪ টাকা।
দিনের লেনদেন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫৩.২১ পয়েন্ট কমে ৫,৪৬৫.৯৩ পয়েন্টে নেমে আসে। ডিএস-৩০ মূল্য সূচক ১২.১৭ পয়েন্ট কমে ২,০৯৭.৮৮ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১০.১৮ পয়েন্ট কমে ১,০৯৫.১০ পয়েন্টে অবস্থান করে। লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ৩১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।
তথ্য অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২০৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৯টি, কমেছে ১৬৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির। ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৭৯টি মধ্যে ৭টির দর বেড়েছে, কমেছে ৬৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির। ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১০৭ট মধ্যে দর বেড়েছে ১০টি, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত ছিল ১০টি কোম্পানির।
মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টি ফান্ডের মধ্যে দর বেড়েছে ২টির, ২২টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১০টি। কর্পোরেট বন্ডের ৩টি ইস্যুর মধ্যে ২টির দর বেড়েছে এবং ১টির কমেছে। সরকারি সিকিউরিটিজ (জি-সেক) খাতে লেনদেন হওয়া ৪টির মধ্যে দর বেড়েছে ১টির এবং কমেছে ৩টির।
লেনদেনের ভিত্তিতে আজ শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন মিলস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, রহিমা ফুড, মুন্নু ফেব্রিকস এবং সিটি ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো- আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড-১, রহিমা ফুড, এপেক্স স্পিনিং, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, ইসলামী ব্যাংক বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিডি থাই এবং ব্র্যাক ব্যাংক।
দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো- প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, বিআইএফসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, জিএসপি ফাইন্যান্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এপোলো ইস্পাত, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, টুং হাই নিটিং এবং ফনিক্স ফাইন্যান্স।

