স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
ভবিষ্যৎ প্রযুক্তি, কৌশল ও ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘হরাইজনস- রিডিফাইনিং ফিউচার’ শীর্ষক টাউন হল মিটিংয়ের আয়োজন করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের সব শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান। সভায় মূলত ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, নেতৃত্বের বিকাশ এবং প্রযুক্তিগত কৌশলের বিস্তার নিয়ে বিস্তর আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সবাইকে সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত চেষ্টা চালানোর আহ্বান জানান।
তিনি শরী’আহ পরিপালন ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিতের মাধ্যমে ব্যাংকটিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।
এর আগে উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন শাখার প্রধানেরা মাঠপর্যায়ের ব্যবসায়িক অভিজ্ঞতা, নানা সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন।
পাশাপাশি ব্যবসা প্রসারে নিজেদের মতামত ও প্রস্তাবও উপস্থাপন করেন তারা। শাখাপ্রধানদের এসব প্রস্তাব ও মতামত গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ব্যবস্থাপনা পরিচালক।




