Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

সৌদিতে বিজয়ী হাফেজদের বিমানবন্দরে অভ্যর্থনা দিলেন ধর্মমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৮:২৭
সৌদিতে বিজয়ী হাফেজদের বিমানবন্দরে অভ্যর্থনা দিলেন ধর্মমন্ত্রী

সংগৃহীত ছবি

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী চার হাফেজ দেশে ফিরেছেন। আজ শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে সাউদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিজয়ী হাফেজদের অভ্যর্থনা জানাতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশে মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি দল বিমানবন্দরে উপস্থিত হয়। অসুস্থতার কারণে ধর্মমন্ত্রী নিজে যেতে না পারলেও অতিরিক্ত সচিব ড. মোঃ আয়াতুল ইসলামের নেতৃত্বে একটি দল ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেয়। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, ঢাকা হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন ও মন্ত্রীর একান্ত সচিব মোঃ মাহবুব আলম উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের চার প্রতিযোগীই পুরস্কৃত হয়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে চারজন অংশগ্রহণ করে সকলেই পুরস্কৃত হয়েছেন। একজন প্রথম, বাকিরা তৃতীয় পুরস্কার পেয়েছেন। এ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের। বাংলাদেশ কুরআনের পাখিদের উর্বর ভূমি, এই অর্জন তারই স্মারক। অসুস্থতার কারণে বিমানবন্দরে উপস্থিত হতে না পারলেও দ্রুতই তাদের নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান তিনি।

পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে চারজন প্রতিনিধি অংশ নেন। প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন মুহাম্মদ জাকারিয়া এবং একই গ্রুপে নারী বিভাগে তৃতীয় হন রাবেতা বিনতে রমজান। জাকারিয়া পুরস্কার হিসেবে পান এক লাখ ৫০ হাজার সৌদি রিয়াল এবং রাবেতা পান এক লাখ ৩০ হাজার রিয়াল। অন্যদিকে তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতেই তৃতীয় স্থান অর্জন করেন শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান ও মুসফিরা বিনতে মাহমুদ। তারা উভয়েই এক লাখ ৩০ হাজার রিয়াল করে পুরস্কার লাভ করেন।

বিজয়ী হাফেজদের মধ্যে মুহাম্মদ জাকারিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র এবং মাহমুদুল হাসান আশরাফী রাজধানীর ডেমরার মারকাযুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। অন্যদিকে রাবেতা বিনতে রমজান উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা এবং মুসফিরা বিনতে মাহমুদ ওয়ারির সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদরাসায় অধ্যয়নরত। গত বুধবার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন।

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise