ডিলারদের ওমরাহ ও মোটরবাইক উপহার দিল র্যানকন ইলেকট্রনিক্স

সংগৃহীত ছবি
দেশব্যাপী ডিলার নেটওয়ার্কের সঙ্গে পারস্পরিক আস্থা, দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ও ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও জোরদার করতে ‘ডিলার রিওয়ার্ড কর্মসূচি’ সম্পন্ন করেছে র্যানকন ইলেকট্রনিক্স। ২০২৫ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জন, বাজার সম্প্রসারণ ও বিক্রি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে যোগ্য ডিলারদের এ পুরস্কার দেওয়া হয়।
কর্মসূচির আওতায় বিজয়ী ডিলারদের একটি দলকে পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়েছে। অন্য একটি দলের ডিলারদের আনুষ্ঠানিকভাবে মোটরবাইক হস্তান্তর করা হয়েছে।
র্যানকন ইলেকট্রনিক্সের চিফ অপারেটিং অফিসার সামীর মোহাম্মদ সালেহ বলেছেন, র্যানকন ইলেকট্রনিক্সের সাফল্যের পেছনে আমাদের ডিলার অংশীদারদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের নিষ্ঠা, আস্থা ও ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডিলারদের সাফল্যই আমাদের সাফল্য। ভবিষ্যতেও ডিলার উন্নয়ন, ব্যবসায়িক সহযোগিতা ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, আমাদের লক্ষ্য শুধু পণ্য বাজারজাত করা নয়, বরং এমন একটি শক্তিশালী ডিলার ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে পারস্পরিক আস্থা, ব্যবসায়িক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত হয়। র্যানকন ইলেকট্রনিক্স ভবিষ্যতেও ডিলার অংশীদারদের সঙ্গে এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
প্রতিষ্ঠানটি মনে করে, দেশের বিভিন্ন অঞ্চলে ভোক্তা পর্যায়ে মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়া এবং শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলতে ডিলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বর্তমানে দেশব্যাপী ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রম আরও জোরদার করছে র্যানকন ইলেকট্রনিক্স। আধুনিক প্রযুক্তিনির্ভর টেলিভিশন, রেফ্রিজারেটরসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের ব্যবসায় আগ্রহী নতুন উদ্যোক্তা ও ব্যবসায়িক অংশীদারদের প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
র্যানকন ইলেকট্রনিক্স লিমিটেড সম্পর্কে জানতে যোগাযোগ করা যাবে ১৬৬০৭ নম্বরে।






