সংসদ সদস্য হওয়ায় সৈয়দ আহমেদকে বিআইএর সংবর্ধনা

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর প্রেসিডেন্ট সৈয়দ আহমেদ।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিআইএ-এর এক্সিকিউটিভ মেম্বার এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসি)-এর ডিরেক্টর তায়েফ বিন ইউসুফ নবনির্বাচিত সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।
বিআইএ-এর পক্ষ থেকে তায়েফ বিন ইউসুফ বলেন, বিমা খাতে সৈয়দ আহমেদের দীর্ঘদিনের নেতৃত্ব, অভিজ্ঞতা ও অঙ্গীকার শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, তার দূরদর্শী নেতৃত্ব জাতীয় উন্নয়ন ও আর্থিক সেবা খাতের অগ্রগতিতে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান এবং দেশের বিমা খাতের উন্নয়নে তার সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

