Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

মার্কেন্টাইল ব্যাংকের এমটিও ১৫তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:০৩
মার্কেন্টাইল ব্যাংকের এমটিও ১৫তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

সংগৃহীত ছবি

সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ১৫তম ব্যাচের জন্য ফাউন্ডেশন ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই)।

বুধবার (১৯ আগস্ট) শুরু হওয়া এ প্রশিক্ষণে ৫০ জন কর্মকর্তা অংশ নিয়েছেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রশিক্ষণে ব্যাংকিং কার্যক্রম, পেশাগত দায়িত্ব, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, গ্রাহকসেবা, কমপ্লায়েন্স, নেতৃত্বসহ ব্যাংকিংয়ের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থীদের সামগ্রিক ধারণা দেওয়া হবে।

এমবিটিআইয়ের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান এস এম সেলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিআরও মো. জাকির হোসেন, ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ, ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং ডিএমডি ও সিসিও শাহ মো. সোহেল খুরশিদ।

প্রধান অতিথির বক্তব্যে মতিউল হাসান দ্রুত পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে পেশাদারিত্ব, সততা, শেখার আগ্রহ, মানসম্মত সেবা দেওয়ার মানসিকতা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বশীল ব্যাংকিং পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তোলার পাশাপাশি ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে অর্থপূর্ণ অবদান রাখার জন্য উৎসাহিত করেন।

অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনের জন্য নিজেদের প্রস্তুত করতে ফাউন্ডেশন ট্রেনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশ নিয়ে অর্জিত জ্ঞান বাস্তব ব্যাংকিং পরিস্থিতিতে প্রয়োগের পরামর্শ দেন তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমবিটিআইয়ের ফ্যাকাল্টি শাহিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্যাকাল্টি মুহাম্মদ মিরাজ হোসেন গাজী।

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise