বাণিজ্য অর্থায়নে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক
অর্থনৈতিক ডেস্ক

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) শীর্ষ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইএসডিবি গ্রুপের সদস্য আইটিএফসির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির সিইও প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। সিটি ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন এমডি ও সিইও মাসরুর আরেফিন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের সম্পর্ক রয়েছে। বর্তমানে ব্যাংকটির সঙ্গে আইটিএফসির ৪ কোটি ডলারের মুরাবাহা অর্থায়ন সুবিধা চালু আছে। বৈঠকে রপ্তানি ও পরিবেশবান্ধব অর্থায়ন এবং ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণসহ শরিয়াহভিত্তিক বাণিজ্য অর্থায়ন নিয়ে আলোচনা হয়।





