Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

পদোন্নতি পেলেন নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১৭:৩৬
পদোন্নতি পেলেন নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহ

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংক দেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে দাপ্তরিক নির্দেশনা জারি করা হয়।

মো. মোতাছিম বিল্লাহ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে ব্যাংক পরিদর্শন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে নগদের প্রশাসক হিসেবে নিয়োগ পান।

১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে ব্যাংক পরিদর্শন বিভাগ, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এবং পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

পেমেন্ট সিস্টেম আধুনিকায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রথম দেশীয় কার্ড স্কিম টাকাপে, এনপিএসবি মাইগ্রেশন, ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম এবং বাংলা কিউআর প্রবর্তনে নেতৃত্ব দেন তিনি।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে গঠিত সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের আইটি অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন আধুনিকায়ন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন মোতাছিম বিল্লাহ।

নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর গত এক বছরে প্রতিষ্ঠানটির সেবার মান ও পরিধি বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তার নেতৃত্বে নগদের লেনদেন প্রায় দ্বিগুণ হওয়ার পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষেও বড় ধরনের উন্নয়ন হয়েছে বলে জানা গেছে।

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ব্যাংক রেগুলেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং ও ডিজিটাল পেমেন্ট বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন তিনি।

বাংলাদেশ ব্যাংকনগদপদোন্নতি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise