আগামীর সময়

নগদের ক্যাম্পেইনের মেগা পুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

নগদের ক্যাম্পেইনের মেগা পুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

সংগৃহীত ছবি

ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ‘আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’ ক্যাম্পেইনের মেগা পুরস্কার হিসেবে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জিতেছেন কুমিল্লার এ এস এম নোমান সরকার। ক্যাম্পেইনের সকল শর্ত যথাযথভাবে অনুসরণ করে নগদে নিয়মিত লেনদেনের মাধ্যমে তিনি এই পুরস্কার অর্জন করেন।

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মাঠে অনুষ্ঠিত দুদিনব্যাপী নগদ কার্নিভালের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বিজয়ীর হাতে মেগা পুরস্কারটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নগদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্যামল বি দাস, চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার এবং চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া।

এই ক্যাম্পেইনের আওতায় রয়েল এনফিল্ডের পাশাপাশি স্কুটি, আইফোনসহ আরও অসংখ্য আকর্ষণীয় পুরস্কার জিতে নেন গ্রাহকেরা। এছাড়া প্রতি মিনিটে নগদে লেনদেনকারী প্রথম গ্রাহক পেয়েছেন নগদ রিচার্জ। এভাবে ছোট, মাঝারি ও বড় আকারের কয়েক হাজার পুরস্কার বিতরণ করেছে নগদ। ক্যাম্পেইনে অংশ নিয়ে বরিশালের সানী ব্যাপারী জিতেছেন একটি আইফোন এবং ময়মনসিংহের সোহেল জিতেছেন একটি স্কুটি।

রয়েল এনফিল্ড বিজয়ী এ এস এম নোমান সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, নগদের ফেসবুক পেইজে লাইক দেওয়ার মাধ্যমে প্রথমে এই ক্যাম্পেইনের খবর পাই। এরপর আমার অব্যবহৃত নগদ ওয়ালেট চালু করে লেনদেন শুরু করি। পুরস্কার জেতার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন—আমি সত্যিই ভীষণ আনন্দিত। এখন থেকে নিয়মিত নগদ ব্যবহার করব এবং বন্ধুদেরও নগদ ব্যবহারে উৎসাহিত করব।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে গ্রাহকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে নগদ গ্রাহকদের প্রতি তাদের দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি আরও একবার প্রমাণ করেছে। ভবিষ্যতেও এমন আকর্ষণীয় ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করে যাচ্ছে নগদ।

    শেয়ার করুন: