সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা বাড়াতে ইউনিলিভার ও ফ্রেন্ডশিপের চুক্তি

দেশের দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে এবং প্রয়োজনীয় পণ্যের প্রাপ্তি সহজ করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। গত ২৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত এই চুক্তিটি ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিলিভার বাংলাদেশের ডিরেক্টর (কাস্টমার স্ট্র্যাটেজি অ্যান্ড চ্যানেল এক্সেলেন্স) জিশান বায়েজিদ রহমান এবং ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর (লিগ্যাল অ্যান্ড সিএফও) মুহাম্মদ শামীম রেজা। এ উদ্যোগের ফলে দেশের ২০টির বেশি জেলার প্রায় ৪২ হাজার মানুষ উপকৃত হবেন। ফ্রেন্ডশিপের ৬৯০ জন কমিউনিটি স্বাস্থ্যকর্মী প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং মা ও শিশুর সুস্থতা নিয়ে সচেতন করার পাশাপাশি পরিচ্ছন্নতা পণ্য পৌঁছে দিতে কাজ করবেন।



