Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

ট্যাপট্যাপ সেন্ড থেকে নগদে রেমিট্যান্স আনলে সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৪:৩১
ট্যাপট্যাপ সেন্ড থেকে নগদে রেমিট্যান্স আনলে সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস

সংগৃহীত ছবি

দেশে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে আরও উৎসাহিত করতে নতুন ক্যাম্পেইন চালু করেছে নগদ।

আন্তর্জাতিক মানি ট্রান্সফার সেবা ট্যাপট্যাপ সেন্ড-এর মাধ্যমে নগদ অ্যাকাউন্টে রেমিট্যান্স গ্রহণ করলে গ্রাহকেরা এখন সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার পাশাপাশি পাচ্ছেন নগদের পক্ষ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশ বোনাস।

আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

‘রেমিট্যান্সে ডাবল খুশি’ শিরোনামের এই ক্যাম্পেইনের আওতায়, একজন গ্রাহক ট্যাপট্যাপ সেন্ড-এর মাধ্যমে নগদ অ্যাকাউন্টে একক লেনদেনে ন্যূনতম ১০ হাজার টাকা রেমিট্যান্স গ্রহণ করলে তিনি অতিরিক্ত ১ দশমিক ২৫ শতাংশ ক্যাশ বোনাস পাওয়ার যোগ্য হবেন। পুরো ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত এই বোনাস উপভোগ করতে পারবেন।

২০ মে থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ মে পর্যন্ত। অফারটি উপভোগ করতে গ্রাহকের নগদ অ্যাকাউন্ট সচল ও ফুল প্রোফাইল সম্পন্ন হতে হবে।

এ ছাড়া ‘হার না মানা হার’ ক্যাম্পেইনের আওতায় প্রবাসীরা নগদের মাধ্যমে দেশে সর্বনিম্ন ১০ হাজার টাকা রেমিট্যান্স পাঠালেই দেশে থাকা প্রিয়জন পেতে পারেন স্বর্ণের হার জেতার সুযোগ।

বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে উৎসাহ দেওয়া এবং গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক ডিজিটাল রেমিট্যান্স অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে নগদ।

এ বিষয়ে নগদের রেমিট্যান্স বিভাগের প্রধান মো. এহসানুল হক বাশার বলেছেন, ‘প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দ্রুত, নিরাপদ ও সহজে দেশে পৌঁছে দিতে নগদ সবসময় কাজ করছে। ট্যাপট্যাপ সেন্ড-এর সঙ্গে এই উদ্যোগ প্রবাসীদের টাকা পাঠানোর বিষয়টি আরও সহজ করবে। পাশাপাশি আরও একটি ক্যাম্পেইন চলমান থাকায় গ্রাহক সেটার মাধ্যমে একটি স্বর্ণের হার পুরস্কার হিসেবে জিতে নিতে পারবেন।’

প্রবাসী ও তাদের স্বজনদের ঈদ উপলক্ষ্যে একটি আলাদা খুশির মুহূর্ত তৈরি করতে নগদের এমন উদ্যোগ বলেও তিনি জানান।

নগদনতুন ক্যাম্পেইনরেমিটেন্স প্রবাহ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise