যমুনা ব্যাংকের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প
সংবাদ বিজ্ঞপ্তি

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়ন এবং নেদারল্যান্ডসের ‘স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ড’-এর সহযোগিতায় দুই সপ্তাহব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প সম্পন্ন হয়েছে। এতে ৩২৬ রোগীর মধ্যে ১৩৫ জন ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীকে বিনামূল্যে বিশেষায়িত অস্ত্রোপচার সেবা দেওয়া হয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সিইও ও ব্যাংকের ডিএমডি মো. শাহিদুল ইসলাম এবং সম্মানিত অতিথি ছিলেন স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের টিম লিডার ও প্লাস্টিক সার্জন ডা. মেনো হুইকেশোভেন।



