Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বাজেট

শেয়ারবাজারে কোম্পানির কর শাস্তি কমছে

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৩৩
শেয়ারবাজারে কোম্পানির কর শাস্তি কমছে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য লভ্যাংশ-সংক্রান্ত অতিরিক্ত করের শাস্তি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তবে লভ্যাংশ আয়ের ওপর কোম্পানির করের বোঝা চাপানো হয়েছে।

প্রস্তাবিত বাজেটে কোম্পানির জন্য লভ্যাংশ আয়ে ২০ শতাংশ কর বাতিল করে নিয়মিত করহার আরোপ করা হয়েছে। অর্থাৎ আগামী অর্থবছর থেকে কোম্পানিগুলোকে ২০ শতাংশ না, যে কোম্পানি যে হারে কর প্রদান করে, সেই হারেই লভ্যাংশ আয়ের ওপর কর দিতে হবে। এতে করে কোম্পানিগুলোকে লভ্যাংশ আয়ের ওপর অতিরিক্ত করের বোঝা বইতে হবে।

বর্তমান বিধান অনুযায়ী শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে তাদের নিট মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ হিসেবে বিতরণ করতে হয়। নির্ধারিত এই হার পূরণে ব্যর্থ হলে অবণ্টিত মুনাফা বা রিটেইন আর্নিংসের পুরো অংশের ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হয়।

তবে আগামী অর্থবছরের বাজেটে ব্যাংক, বীমা, লিজিং ও ফাইন্যান্স কোম্পানি এই অতিরিক্ত করের শাস্তির আওতার বাইরে থাকবে। এ ছাড়া রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া পুরো অঙ্কের পরিবর্তে শুধু ঘোষিত লভ্যাংশ ও নির্ধারিত ৩০ শতাংশ ঘাটতির অংশের ওপরই ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হবে।

যেমন, কোনো কোম্পানি যদি মুনাফার ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে, তাহলে নির্ধারিত ৩০ শতাংশের তুলনায় ঘাটতি থাকবে ২০ শতাংশ। নতুন নিয়ম অনুযায়ী এই ২০ শতাংশের ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর দিতে হবে। বর্তমান আইনে অবশ্য ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার পর অবশিষ্ট ৯০ শতাংশ রিটেইন আর্নিংসের পুরো অংশের ওপরই অতিরিক্ত কর প্রযোজ্য হয়।

বোনাস লভ্যাংশের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালার মৌলিক কাঠামো অপরিবর্তিত থাকছে। বর্তমানে একটি তালিকাভুক্ত কোম্পানি কোনো অর্থবছরে নগদ লভ্যাংশের চেয়ে বেশি বোনাস শেয়ার ইস্যু করতে পারে না। নগদের তুলনায় বেশি বোনাস শেয়ার দিলে অতিরিক্ত অংশের ওপর ১০ শতাংশ কর আরোপ করা হয়।

অর্থবছরশেয়ারবাজার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise