শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
চার শতাব্দী ধরে জনপ্রিয় জাপানি থিয়েটার আর্ট ফর্ম কাবুকি

চার শতাব্দী ধরে জনপ্রিয় জাপানি থিয়েটার আর্ট ফর্ম কাবুকি

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • পত্রিকা
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • পত্রিকা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

ভোটের আগে ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্যাপক সাড়া

  • জানুয়ারিতে বেড়েছে ১৮ হাজার ১৪১ কোটি টাকা
  • ডিসেম্বরে ছিল ১ লাখ ১৮ হাজার ২০৫ কোটি টাকা
  • জানুয়ারিতে ১ লাখ ৩৬ হাজার ৩৪৭ কোটি টাকা
  • গ্রাহক বেড়েছে ৪ লাখ ৩৭ হাহার ৯২৭ জন
বিশেষ প্রতিনিধিপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২১:০১
ভোটের আগে ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্যাপক সাড়া

আগামীর সময় গ্রাফিকস

চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ইন্টারনেট ব্যাংকিংয়ে মিলেছে ব্যাপক সাড়া। শুধু জানুয়ারিতেই ডিসেম্বরের চেয়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের পরিমাণ অনেক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের সংখ্যাও।

নভেম্বরের তুলনায় ডিসেম্বরে লেনদেন বেড়েছে ১০ হাজার ২১২ কোটি টাকা এবং গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে লেনদেন বেড়েছে ১৮ হাজার ১৪১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ব্যাংকাররা জানান, ঘরে বসে ডিজিটাল লেনদেনের গ্রাহক ধারাবাহিকভাবে বাড়ছে। আর ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল অনেক কর্মসূচি পালন করেছে। আর নির্বাচন করেও তারা অন্যান্য সময়ের তুলনায় ডিসেম্বর-জানুয়ারিতে খরচ বেশি করেছে। ফলে গ্রাহকদের বড় একটা অংশ সশরীর ব্যাংকে যাওয়ার পরিবর্তে অনলাইনমাধ্যমকে বেছে নেয়। এর ফলেই মূলত এই দুই মাসে লেনদেন অনেক বেড়েছে।

দেশের ব্যাংকগুলোর মধ্যে অ্যাপসে সবচেয়ে বেশি লেনদেন হয় ইসলামী ব্যাংকের সেলফিন ও ইন্টারনেট মাধ্যমে। লেনদেনের প্রায় অর্ধেকই করেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এরপর রয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপস নেক্সাস পে, সিটি ব্যাংকের সিটি টাচ, ব্র্যাক ব্যাংকের আস্থা, ইস্টার্ন ব্যাংকের স্কাই ব্যাংকিং। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি স্মার্ট, ঢাকা ব্যাংকের গো অ্যাপসসহ আরও কয়েকটি ব্যাংকের অ্যাপসে ভালো গ্রাহক রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগের মাসে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপস ব্যবহার করে লেনদেন হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩৪৭ কোটি টাকা। আর এর আগের মাস অর্থাৎ গত বছরের শেষ মাস ডিসেম্বরে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপস ব্যবহার করে লেনদেন হয়েছিল ১ লাখ ১৮ হাজার ২০৫ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের শেষ মাস ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারি মাসে লেনদেন বেশি হয়েছে ১৮ হাজার ১৪১ কোটি টাকা।

ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলীর ভাষ্য, প্রযুক্তির ছোঁয়ায় ঘরে বসে ব্যাংক হিসাব খোলার পদ্ধতি চালু করা হয়। ফলে বিভিন্ন ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক হিসাব খোলেন গ্রাহকরা। নির্বাচনের আগে গ্রাহকদের মধ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তাটা বেশি করে অনুভব করতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় এ সেবার গ্রাহক ও লেনদেন বাড়ছে বলে তিনি মনে করেন।

প্রতিবেদন অনুয়ায়ী, ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপস ব্যবহার করে গত বছরের নভেম্বর মাসে লেনদেন হয়েছিল ১ লাখ ৭ হাজার ৯৯৩ কোটি টাকা। আর পরের ডিসেম্বর মাসে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসের মাধ্যমে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ২০৫ কোটি টাকা। সেই হিসাবে নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ ব্যবহার করে লেনদেন বেড়েছে ১০ হাজার ২১২ কোটি।

প্রতিবেদন বিশ্লেষণ করে দেওয়া যায়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগের দুই মাসে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপস ব্যবহার করে লেনদেন বেশি হয়েছে ২৮ হাজার ৩৫৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ছিল ১ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৮১৮ জন। আর এর আগের মাস অর্থাৎ গত বছরের শেষ মাস ডিসেম্বরে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ছিল ১ কোটি ২৮ লাখ ৯৯ হাজার ৮৯১ জন। সেই হিসাবে গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে গ্রাহক বেড়েছে ৪ লাখ ৩৭ হাজার ৯২৭ জন।

একসময় কেনাকাটা ও লেনদেনের পুরোটাই হতো নগদ টাকায়। পরিষেবা বিল পরিশোধের জন্যও ব্যাংকগুলোতে লাইন লেগে থাকত। মোবাইলে টাকা রিচার্জ করতেও প্রতিটি বাজার ও মহল্লায় ছিল একাধিক দোকান। কিন্তু ব্যাংকিং লেনদেনে এখন যুক্ত হয়েছে প্রযুক্তি। বাড়ছে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসনির্ভর ব্যাংকিং সেবা।

ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসগুলোর মাধ্যমে হিসাবের স্থিতি জানা, যেকোনো ব্যাংকে টাকা স্থানান্তর, পরিষেবা বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, টিকিট কেনা, কার্ডের বিল পরিশোধ, মাসিক সঞ্চয় হিসাবে টাকা জমাসহ নানা সুবিধা পাওয়া যায়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে গ্রাহকরা সশরীরে ব্যাংকে না গিয়ে অনলাইন ব্যাংকিং ও অ্যাপস ব্যবহারকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে কেনাকাটা ও বিল পরিশোধের ক্ষেত্রেও ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইন্টারনেট ব্যাংকিং
    শেয়ার করুন:
    Advertisement
    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে শঙ্কা

    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে শঙ্কা

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:০১

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামিতা’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামিতা’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:৩৮

    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    ১৬ এপ্রিল ২০২৬, ২০:১০

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১৬ এপ্রিল ২০২৬, ২২:৩৫

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:২০

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১৪

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:২২

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১১

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:৪২

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    ১৬ এপ্রিল ২০২৬, ১৮:১৪

    বাড়ছে রেডিওর জনপ্রিয়তা, কমছে টেলিভিশনের

    বাড়ছে রেডিওর জনপ্রিয়তা, কমছে টেলিভিশনের

    ১৬ এপ্রিল ২০২৬, ২১:৪৫

    ইলিয়াস আলীর স্ত্রীকে ঘিরে ভাইরাল দাবির সত্যতা কতটা?

    ইলিয়াস আলীর স্ত্রীকে ঘিরে ভাইরাল দাবির সত্যতা কতটা?

    ১৬ এপ্রিল ২০২৬, ২২:১০

    পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবেন না লাখো মুসলিম, নেপথ্যে কী?

    পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবেন না লাখো মুসলিম, নেপথ্যে কী?

    ১৬ এপ্রিল ২০২৬, ১৭:২৯

    সুযোগ আর অভিজ্ঞতার সঙ্গে সিরিজ জয়

    সুযোগ আর অভিজ্ঞতার সঙ্গে সিরিজ জয়

    ১৬ এপ্রিল ২০২৬, ২১:০০

    মাঝেমধ্যে চলছে ফেরি, ট্রিপ বাতিল করছে ট্রলারও

    মাঝেমধ্যে চলছে ফেরি, ট্রিপ বাতিল করছে ট্রলারও

    ১৬ এপ্রিল ২০২৬, ২০:২৭