Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

রিজার্ভে স্বস্তি, চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৮.৭৩ শতাংশ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ২০:২৬
রিজার্ভে স্বস্তি, চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৮.৭৩ শতাংশ

গ্রাফিকস: আগামীর সময়

চলতি অর্থবছরে দেশে শক্তিশালী ধারা বজায় রেখেছে রেমিট্যান্স প্রবাহ। প্রবাসী বাংলাদেশিরা ২০২৫-২৬ অর্থবছরের ৮ জুন পর্যন্ত দেশে পাঠিয়েছেন ৩৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৭৩ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ জুন পর্যন্ত দেশে এসেছে মোট ৩৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স। আগের অর্থবছরে একই সময়ে এর পরিমাণ ছিল ২৮ দশমিক ৪১ বিলিয়ন ডলার।

তথ্যে আরও দেখা যায়, ২০২৬ সালের ৮ জুন একদিনেই প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১০৭ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবাসী কর্মীদের অব্যাহত অবদানেরই প্রতিফলন এটি।

চলতি জুন মাসের প্রথম আট দিনেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত আছে। এ সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ৯৭৯ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৯২ শতাংশ বেশি।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ছিল ৯০৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।

রেমিট্যান্সবাংলাদেশ ব্যাংক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise